Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

সর্বাবস্থায় বাংলাদেশের পাশে থাকবে চীন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:২২
সর্বাবস্থায় বাংলাদেশের পাশে থাকবে চীন

ছবি: আগামীর সময়

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু, ভালো প্রতিবেশী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে। তার ভাষ্য, বিশ্ব পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশ-চীন বন্ধুত্বের প্রতি চীনের অঙ্গীকার অটুট থাকবে।

আজ সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মিলনায়তনে ‘তুলনামূলক শাসনব্যবস্থা ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিআইআইএসএস এবং চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স (এসআইআরপিএ) যৌথভাবে চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রশিক্ষণ ফোরামের আয়োজন করে।


আরও পড়ুন

বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে কাজ করবে চীন: চীনা রাষ্ট্রদূত

০২ জুলাই ২০২৬


ইয়াও ওয়েন উল্লেখ করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। তিনি বলেছেন, বিশ্ব পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, দুই দেশের বন্ধুত্বের সামগ্রিক দিকের প্রতি চীনের প্রতিশ্রুতি অটল থাকবে।

রাষ্ট্রদূত মন্তব্য করেন, রাজনৈতিক ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা, একক শিল্পনির্ভর অর্থনৈতিক কাঠামোর সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা এবং আরও অনুকূল বৈশ্বিক পরিবেশ সৃষ্টি বাংলাদেশের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব বিষয়ে কার্যকর সমাধান প্রয়োজন।

‘গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক। ওই সফরে দুই দেশ নতুন যুগে যৌথ ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায় গঠনে সর্বাত্মক কৌশলগত সমবায় অংশীদারত্বকে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে। পাশাপাশি শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় জোরদারের বিষয়েও ঐকমত্য হয়েছে’— যোগ করেন ইয়াও ওয়েন।

ইয়াও ওয়েন জানান, উভয় দেশ উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া এবং উন্নয়ন কৌশলের সমন্বয় আরও জোরদার করতে একমত হয়েছে। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা, মংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ এবং চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমঝোতা হয়েছে।

রাষ্ট্রদূতের ভাষ্য, বাংলাদেশ ও চীনের বাস্তবভিত্তিক সহযোগিতা ক্রমান্বয়ে আরও বিস্তৃত ও উচ্চতর পর্যায়ে পৌঁছাচ্ছে। নতুন যুগে যৌথ ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায় গঠনে শাসনব্যবস্থার অভিজ্ঞতা বিনিময় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।

তিনি মন্তব্য করেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের জীবনমান উন্নয়নে উন্নয়নমুখী পদক্ষেপ গ্রহণ করছে।

ফোরামের প্রশিক্ষণ কার্যক্রম প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, এতে জাতীয় শাসনব্যবস্থার আধুনিকায়ন, চারটি প্রধান বৈশ্বিক উদ্যোগ এবং ‘গ্লোবাল সাউথ’-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তব অভিজ্ঞতা, সময়োপযোগিতা এবং পারস্পরিক শিক্ষা এই প্রশিক্ষণের তিনটি প্রধান বৈশিষ্ট্য।

অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করেন, তারা চীনা আধুনিকায়নের অভিজ্ঞতা গভীরভাবে অনুধাবন করবেন এবং বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়নের কার্যকর পথ অনুসন্ধান করবেন। একই সঙ্গে জাতীয় শাসনব্যবস্থা, দারিদ্র্য বিমোচন ও ডিজিটাল প্রশাসনের ক্ষেত্রে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও শক্তিশালী করবে।

রাষ্ট্রদূতইয়াও ওয়েনবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল