নতুন মন্ত্রিসভায় দাপট চট্টগ্রাম বিভাগের, পিছিয়ে সিলেট

ফাইল ছবি
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জন এবং সিলেট বিভাগ থেকে সর্বনিম্ন ২ জন পেয়েছেন মন্ত্রিত্ব। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।
জানা গেছে, নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
১) চট্টগ্রাম বিভাগ (১২ জন)
পূর্ণমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন উর রশীদ ও ড. খলিলুর রহমান।
প্রতিমন্ত্রী: মীর মুহাম্মদ হেলাল উদ্দীন ও জুনায়েদ আব্দুর রহিম সাকি।
২) ঢাকা বিভাগ (১১ জন)
পূর্ণমন্ত্রী: সরদার সাখাওয়াত হোসেন বকুল, আফরোজা খানম রিতা, ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী: আমিনুল হক, ববি হাজ্জাজ, ইশরাক হোসেন, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, হাবিবুর রশিদ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
৩) রাজশাহী বিভাগ (৬ জন)
পূর্ণমন্ত্রী: মিজানুর রহমান মিনু ও ইকবাল হাসান মাহমুদ।
প্রতিমন্ত্রী: ফারজানা শারমিন, এম এ মুহিত, মীর শাহে আলম ও মুহাম্মদ আব্দুল বারী।
৪) বরিশাল বিভাগ (৫ জন)
পূর্ণমন্ত্রী: হাফিজ উদ্দিন আহমেদ ও জহির উদ্দিন স্বপন।
প্রতিমন্ত্রী: আহমদ সোহেল মঞ্জুর, রাজিব আহসান ও মো. নুরুল হক নুর।
৫) খুলনা বিভাগ (৪ জন)
পূর্ণমন্ত্রী: নিতাই রায় চৌধুরী।
প্রতিমন্ত্রী: মো. আসাদুজ্জামান, অনিন্দ্য ইসলাম অমিত ও শেখ ফরিদুল ইসলাম।
৬) ময়মনসিংহ বিভাগ (৫ জন)
প্রতিমন্ত্রী: মো. শরিফুল আলম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত, ইয়াসের খান চৌধুরী ও এম ইকবাল হোসেইন।
৭) রংপুর বিভাগ (৪ জন)
পূর্ণমন্ত্রী: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ও আসাদুল হাবিব।
প্রতিমন্ত্রী: ফরহাদ হোসেন আজাদ।
৮) সিলেট বিভাগ (২ জন)
পূর্ণমন্ত্রী: খন্দকার আব্দুল মোকতাদির ও আরিফুল হক চৌধুরী।

