পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি
পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে র্যাঙ্ক ব্যাজ পরিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি পদোন্নতি পাওয়া দুই জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে তাদের নতুন পদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
এর আগে, প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সশস্ত্র বাহিনী প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান।

