আগামীর সময়

ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত ইসির

ভোটকেন্দ্র ধূমপানমুক্তের সিদ্ধান্ত ইসির

সংগৃহীত ছবি

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা নিশ্চিতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ চলাকালে ভোটদান কেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত এলাকা মর্মে নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্দেশনায় আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    শেয়ার করুন: