হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

ফাইল ছবি
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার তদন্তে আগামী রবিবার জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সরকার।
বিবৃতিতে বলা হয়, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে— শহীদ হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।
সরকার দাবি করেছে, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি। তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা সঠিক নয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সরকার সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার।

