সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১১-১২ মার্চ
অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
পহেলা মার্চ বিকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকাল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

