আগামীর সময়

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক এমপি আবুল কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎জামালপুর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। সুতরাং সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

আবুল কালাম আজাদ জামালপুর-৫ আসনের সাবেক এমপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    শেয়ার করুন: