Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় আদালত

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা

সুপ্রিম কোর্টের ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

agamir somoy
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৫:২২
সুপ্রিম কোর্টের ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের মানববন্ধন

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। ছবি: আগামীর সময়

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

আজ রবিবার দুপুরে এই প্রতিবাদ মানববন্ধন করেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যম কর্মীরা। এ মানববন্ধনের আয়োজন করে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।

সুপ্রিম কোর্টের এজলাসে সংবাদকর্মীদের প্রবেশের ওপর কর্তৃপক্ষের আরোপিত বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে তারা বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ প্রকাশের জন্য অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে সাংবাদিক নেতারা দাবি করেন, গত চার মাস ধরে আপিল বিভাগের এজলাস ও হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আদালতকক্ষ একটি উন্মুক্ত স্থান, যেখানে বিচার কার্যক্রম সর্বসাধারণের জন্য দৃশ্যমান থাকার কথা। সেখানে সাংবাদিকদের বাধা দেওয়া পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি করছে এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থি।

সাংবাদিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকরা এজলাসকক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করে আসছিলেন। তবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দায়িত্ব গ্রহণের পর এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অবাধ তথ্যপ্রবাহ ও স্বচ্ছ বিচারব্যবস্থা নিশ্চিত করতে আদালতসহ সব পাবলিক প্লেসে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মাসউদুর রহমান রানা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ শতাধিক গণমাধ্যমকর্মী।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ১৯৯৩ সালে জাতিসংঘ এই দিনটিকে স্বীকৃতি দেয়। দিবসটি উপলক্ষে সাংবাদিকরা পেশাগত অধিকার, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন।

সুপ্রিম কোর্টমানববন্ধনসাংবাদিক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise