Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

৫ দিনেও খোঁজ মেলেনি শিশু জিসানের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৪
৫ দিনেও খোঁজ মেলেনি শিশু জিসানের

নিখোঁজ শিশু জিসান। ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশালের একটি মাদ্রাসা থেকে বের হওয়ার পর পাঁচ দিন ধরে নিখোঁজ ১১ বছরের শিশু জিসান। পরিবারের দাবি, অজ্ঞাত একটি চক্র ইমোতে কল করে শিশুটিকে তাদের কাছে জিম্মি রাখার কথা জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করছে। ইতিমধ্যে ছেলেকে ফেরত পেতে ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন বলে জানিয়েছেন জিসানের বাবা সাজু মিয়া। তবে এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার বিকেলে জিসানের বাবা সাজু মিয়া জানান, ২০ সেপ্টেম্বর বংশালের সাতরওজা মসজিদ মাদ্রাসা থেকে ছুটির পর বের হয়ে খেলতে যায় জিসান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

সাজু মিয়া বলেন, মাদ্রাসা থেকে বের হওয়ার সময় সিসি ক্যামেরায় জিসানের ফুটেজ ধরা পড়েছে। এরপর সে কোথায় বা কোন দিকে গেছে, তা আর জানা যায়নি। এর মধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ইমোতে কল করে তার ছেলের সন্ধান পাওয়ার দাবি করা হচ্ছে। ফোনের অপর প্রান্ত থেকে চাওয়া হচ্ছে ৫০ হাজার টাকা মুক্তিপণ। ভিডিও কলে ছেলেকে দেখেছেন বলেও দাবি তার। ছেলেকে ফেরত পেতে ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়েছেন সাজু। এরপরও জিসানের মুক্তি মেলেনি।

এ ঘটনায় বংশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিসানের বাবা।

আরও পড়ুন

শাওন সাদেকীর হামলাকারীদের গ্রেপ্তার দাবি বিএনপির

২৫ সেপ্টেম্বর ২০২৬

বংশাল থানার জিডির তদন্ত কর্মকর্তা এসআই রাশেদ বলেন, ‘আমরা এমন একটি অভিযোগ পেয়েছি। ছেলের বাবার কাছে ইমোতে কল আসছে এবং টাকা চাওয়া হচ্ছে বলে আমাদের জানিয়েছে। আমরা নম্বরটি কার এবং কে কল করছে, তা জানার চেষ্টা করছি। যারা কল করছেন, তারা আসলে অপহরণকারী নাকি প্রতারক চক্র, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

পুলিশ বলছে, শিশুটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। তাকে কে বা কারা নিয়ে গেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীনিখোঁজ শিশুমুক্তিপণ দাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের

    প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি করছে সরকার, অভিযোগ নাহিদের