Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি: সিইসি

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২১:০১
সবার সহযোগিতায় সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি: সিইসি

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরা জাতির কাছে যে ওয়াদা করেছিলাম, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সেই ওয়াদা পূরণ করতে পেরেছি। আমরা আপনাদের সবার সহযোগিতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি’, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে বলছিলেন সিইসি।

কোনোপ্রকার বাধা ছাড়াই ভোটাররা ভোট দিতে পেরেছেন উল্লেখ করে সিইসি বলেছেন, আমি যখন ভোটকেন্দ্র ভিজিট করেছি তখন ভোটারদের জিজ্ঞাসা করেছি, ভোট দিতে এসে তারা কোনো প্রকার সমস্যার সম্মুখিন হয়েছেন কিনা।

‘জবাবে একজনও আমাকে বলেননি যে তিনি কোনো সমস্যার সম্মুখিন হয়েছেন। এমনকি বয়স্ক মহিলারাও ভোট দিতে এসে কোন বাধাবিপত্তি ফেস করেননি বলে জানিয়েছেন। সবাই বলেছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।’

নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে প্রধান নির্বাচন কমিশনার বলছিলেন, ‘কালি তো উঠছে না। ভয় হচ্ছে সামনের লোকাল গভর্নমেন্ট (স্থানীয় সরকার) নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খাই কি না!’

‘আমি এখনো এমন একজন ব্যক্তিকেও পাইনি যিনি বলেছেন যে তিনি নির্বাচনের দিন ভোট দিতে পারেননি’, যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

অমোচনীয় কালি নিয়ে নিজের অভিজ্ঞতা জানান সিইসি নাসির উদ্দিন, ‘আমি নিজেও চেক করে দেখেছি, আমার হাতের কালি এখনো আছে। আমি জানি না স্টিভ লিজ (সরবরাহকারী) কী ম্যাজিক করেছেন। বাংলাদেশের ইতিহাসে এবারই আমরা সেরা মানের কালি দিয়েছি। সাধারণত ভোট দিয়ে ঘষা দিলে কালি চলে যায়, কিন্তু এবারের কালি অবিশ্বাস্য রকম টেকসই।’

নির্বাচনসিইসিআন্তর্জাতিক নারী দিবস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    advertiseadvertise