আগামীর সময়

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুন ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দ্রুত পদক্ষেপে আগুন বড় আকার ধারণ করার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

    শেয়ার করুন: