Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

মাইলস্টোনের বিমান দুর্ঘটনা

গবেষণা করে বিশ্ব স্বীকৃতি পেল ৪ বাংলাদেশি গবেষক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ২০:৩৮
গবেষণা করে বিশ্ব স্বীকৃতি পেল ৪ বাংলাদেশি গবেষক

সংগৃহীত ছবি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত গবেষণার জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন চার বাংলাদেশি যোগাযোগ ও গণমাধ্যম গবেষক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যোগাযোগবিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (আইসিএ) তাদের গবেষণাকে ‘টপ পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করেছে।

পুরস্কারপ্রাপ্ত গবেষকরা হলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা উইলমিংটনের ইনকামিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. নাজমা আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ক্যানবেরার পিএইচডি গবেষক সাঈদ আল-জামান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং ইউনিভার্সিটি অব জর্জিয়ার পিএইচডি গবেষক এ কে এম জামির উদ্দিন।

‘সংকটকালীন যোগাযোগে সরকার–গণমাধ্যম সম্পর্ক: বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার একটি কেস স্টাডি’ শীর্ষক গবেষণাপত্রে তারা ২০২৫ সালের জুলাই মাসে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকার ও গণমাধ্যমের সংকটকালীন যোগাযোগের ধরন বিশ্লেষণ করেন।

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ২০২৬ সালের ৪ থেকে ৮ জুন অনুষ্ঠিত আইসিএর ৭৬তম বার্ষিক সম্মেলনে এই পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর প্রায় ৩ হাজার ৪০০ যোগাযোগ গবেষকের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনকে ক্ষেত্রটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

গবেষণায় দুর্ঘটনার পর সরকারের বিভিন্ন দপ্তরের প্রকাশিত আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি এবং দেশের প্রধান পত্রিকাগুলোয় প্রকাশিত পাঁচ শতাধিক সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করা হয়। গবেষকদের লক্ষ্য ছিল, বিশেষ করে উন্নয়নশীল ও গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোয় বড় ধরনের জাতীয় সংকট মোকাবিলায় কার্যকর সরকারি যোগাযোগের একটি তাত্ত্বিক কাঠামো তৈরি করা।

গবেষণায় দেখানো হয়, মাইলস্টোনের বিমান দুর্ঘটনার মতো জাতীয় সংকটে শুধু দ্রুত তথ্য প্রকাশ করাই যথেষ্ট নয়, জনগণের আস্থা অর্জনের জন্য সরকারের পক্ষ থেকে সহমর্মিতা, মানবিক সংবেদনশীলতা, স্বচ্ছতা এবং নৈতিক দায়বদ্ধতার প্রকাশও সমান গুরুত্বপূর্ণ।

সরকার ও গণমাধ্যমের যোগাযোগ বিশ্লেষণ করে দেখা যায়, সংকটকালে তথ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের প্রতি যত্নশীল বার্তা এবং জবাবদিহিমূলক অবস্থান জনবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

এ অভিজ্ঞতার ভিত্তিতে গবেষকরা ‘কেয়ার-সেন্টার্ড গভর্নমেন্ট ক্রাইসিস কমিউনিকেশন ফ্রেমওয়ার্ক’ প্রস্তাব করেছেন, যা উন্নয়নশীল দেশগুলোয় ভবিষ্যৎ জাতীয় সংকট মোকাবিলায় সরকার ও গণমাধ্যমের জন্য একটি কার্যকর যোগাযোগ মডেল হিসেবে কাজ করতে পারে। এতে দ্রুত ও সঠিক তথ্য সরবরাহের পাশাপাশি সহমর্মিতা, মানবিকতা এবং নৈতিক দায়বদ্ধতাকে সংকটকালীন সরকারি যোগাযোগের কেন্দ্রীয় উপাদান হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।

তারা মনে করেন, মাইলস্টোন বিমান দুর্ঘটনার অভিজ্ঞতা থেকে তৈরি এই কাঠামো ভবিষ্যতে বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা ও যোগাযোগ বিশেষজ্ঞদের জন্য সংকট মোকাবিলায় কার্যকর নির্দেশনা হিসেবে কাজ করতে পারে।

মাইলস্টোনবিমান দুর্ঘটনাগবেষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধী দল

    লংমার্চের নামে গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৮

    advertiseadvertise