যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে আমাজনের একটি কার্গো বিমান। অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।গতকাল রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তির এ সংখ্যা নিশ্চিত করেছেন মায়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা।সংবাদ সম্মেলনে মায়ামির ডেড কাউন্টির মেয়র বলেছেন, আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। তবে হত...