Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কৃষক গড়েছেন ব্যতিক্রমী কলেজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৭:২৫
ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর স্ত্রী এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রোগীর নাম রিয়া বেগম (২০)। তিনি পাবনার সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে। তার স্বামীর নাম আল আমিন। তিনি সিঙ্গাপুর প্রবাসী।

নিহতের বাবা কৃষক লতিফ মল্লিক জানিয়েছেন, তিন দিন আগে মেয়েকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

তার ভাষ্য, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে জানান, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। আমি দৌড়ে গিয়ে যেতে যেতেই মেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই তাকে লাফ দিতে নিষেধ করলেও সে কারো কথা না শুনে লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের উপরে পড়ে গুরুতর আহত হয়।

পরে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নতুন কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

৩১ জুলাই ২০২৬

লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পর প্রায় সাড়ে চার বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। দুই বছর আগে রিয়ার স্বামী বিদেশে ফিরে আবার চলে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সন্তান না হওয়ায় ধীরে ধীরে রিয়ার মানসিক সমস্যা দেখা দেয়। গত প্রায় ১০ দিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সে প্রায়ই অসংলগ্ন কথা বলতো। জিহ্বায় ঘা ও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসার জন্যও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

রোগীঢাকা মেডিকেল কলেজ হাসপাতাললাফিয়ে পড়ে মৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise