আগামীর সময়

ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর

ঢাকার তাপমাত্রা নিয়ে যা জানাল অধিদপ্তর

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে পারে। শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এদিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ রাজধানীতে দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১০ ডিগ্রি সেলসিয়াস।

    শেয়ার করুন: