আগামীর সময়

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শাহজাদপুর প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে শাহজাদপুর প্রধান সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন ওই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে লাল রঙের প্রিন্টের শাড়ি ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ্য তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে ঠিক কোন যানবাহনের চাপায় এই দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, সিআইডি’র ক্রাইমসিন ইউনিট আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    শেয়ার করুন: