আগামীর সময়

ঢাকার তাপমাত্রা বাড়ার আভাস

ঢাকার তাপমাত্রা বাড়ার আভাস

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ আভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে আজ রাজধানী শহরের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এসময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সাধারণত সামান্য বেড়ে যেতে পারে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

    শেয়ার করুন: