Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

প্রশাসনিক জটিলতা ও হয়রানি, তাই অভিভাবকেরা গ্রামে ছোটেন জন্মনিবন্ধন করতে

  • জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস আজ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৯:২৪
প্রশাসনিক জটিলতা ও হয়রানি, তাই অভিভাবকেরা গ্রামে ছোটেন জন্মনিবন্ধন করতে

মেগা সিটি ঢাকা। রাজধানী হিসেবে দেশের অন্য এলাকার তুলনায় যেখানে সুযোগ-সুবিধা মেলে বেশি। আছে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ছোট-বড় ফ্লাইওভার, চোখধাঁধানো শপিং মল, দেশসেরা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ও। কিন্তু দুরন্তগতিতে ছুটে চলা এ শহর পিছিয়ে পড়েছে জন্মনিবন্ধনে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, গ্রামের তুলনায় জন্মনিবন্ধনে পিছিয়ে ঢাকা। বাংলাদেশে জাতীয়ভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্মনিবন্ধনের গড়হার ৪৪ শতাংশ। ঢাকা বিভাগে যা মাত্র ৩৪ শতাংশ। অর্থাৎ অবকাঠামোগত সুবিধা বেশি থাকার পরও ঢাকার বিশালসংখ্যক শিশু নাগরিক পরিচয়পত্রের অধিকার থেকে এখনো বঞ্চিত।
জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইএসসিএপি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের (ওআরজি) যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশে নাগরিক নিবন্ধনে বৈষম্য মূল্যায়ন’ শীর্ষক জাতীয় মূল্যায়ন রিপোর্ট ২০২৬-এ উঠে এসেছে এ চিত্র।

যদিও জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে ৮০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্মনিবন্ধনের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্মনিবন্ধন ব্যবস্থার বাস্তব চিত্র উদ্বেগজনক। এমন বাস্তবতায় আজ মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস।
জাতীয় মূল্যায়ন প্রতিবেদনে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২২-এর উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, জাতীয়ভাবে যেখানে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্মনিবন্ধনের গড়হার ৪৪, সেখানে গ্রামীণ এলাকায় এই হার ৪৬ এবং শহরাঞ্চলে তা নেমে এসেছে মাত্র ৩৬ শতাংশে। বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ চিত্র ঢাকার, যেখানে জন্মনিবন্ধনের হার মাত্র ৩৪ শতাংশ। অথচ সিলেট ও চট্টগ্রাম বিভাগে এই হার ৫৩ শতাংশ।
পরিস্থিতি আরও উদ্বেগজনক সিটি করপোরেশন এলাকাগুলোতে। ২০২৪ সালের সরকারি প্রশাসনিক উপাত্ত অনুযায়ী, গ্রামীণ এলাকায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্মনিবন্ধনের সার্বিক হার ৬০ হলেও সিটি করপোরেশন এলাকায় তা মাত্র ৭ শতাংশ। শুধু তা-ই নয়, আইনগত নির্ধারিত ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনের ক্ষেত্রে সিটি করপোরেশন এলাকার হার মাত্র ১ দশমিক ৩, যেখানে জাতীয় গড় ৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে জাতীয়ভাবে জন্মনিবন্ধনের প্রায় ৮০ শতাংশই ঘটে থাকে শিশুর বয়স ১ বছর পার হওয়ার পর।

ঢাকা শহরের মতো শহরাঞ্চলে ভুলত্রুটি এবং প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ নিবন্ধন করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে দেশে জন্মনিবন্ধনের হার ৫০ এবং মৃত্যুনিবন্ধনের হার ৪৭ শতাংশ, যা বৈশ্বিক গড় ও পাশের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে

ঢাকায় কম কেন?

সাধারণত শহর এগিয়ে থাকার কথা থাকলেও ঢাকায় জন্মনিবন্ধন কম হওয়ার পেছনে গবেষকরা কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। তারা বলছেন, ঢাকায় বসবাসকারী অধিকাংশ পরিবার সন্তান জন্মানোর পর প্রশাসনিক জটিলতা এড়াতে বা ভবিষ্যৎ জমিজমা ও স্থাবর সম্পত্তির সুবিধার কথা ভেবে স্থায়ী গ্রামে গিয়ে জন্মনিবন্ধন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ফলে শিশুটি ঢাকায় জন্মগ্রহণ করলেও নগর কর্তৃপক্ষের প্রশাসনিক রেকর্ডে তা স্থান পায় না।
দ্বিতীয়ত, গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী ও গ্রাম পুলিশের সমন্বয়ে বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের একটি সক্রিয় ব্যবস্থা রয়েছে। কিন্তু ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের তৃণমূল স্বাস্থ্যকর্মী বা সামাজিক যোগাযোগব্যবস্থা অনুপস্থিত।
তৃতীয়ত, ঢাকায় বস্তিবাসী, ভাসমান জনগোষ্ঠী এবং সাম্প্রতিক অভ্যন্তরীণ অভিবাসীর সংখ্যা অনেক বেশি। উপাত্ত অনুযায়ী, স্থায়ী বাসিন্দাদের ৫৭ শতাংশের তুলনায় গত পাঁচ বছরের মধ্যে স্থানান্তরিত অভিবাসী পরিবারের শিশুদের জন্মনিবন্ধনের হার ৫০ শতাংশ— উল্লেখযোগ্যভাবে কম। কাগজপত্র জোগাড়ের জটিলতা ও সচেতনতার অভাবে তারা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. খয়বর রহমান আগামীর সময়কে বললেন, ‘আগে অস্থায়ীভাবে ঢাকায় বা অন্য সিটি করপোরেশন এলাকায় বসবাসকারী অভিভাবকরা নিজ এলাকার বদলে ঢাকা থেকেই সন্তানদের জন্মসনদ সংগ্রহ করতেন। ফলে সিটি করপোরেশনগুলোকে অতিরিক্তসংখ্যক নিবন্ধনের দায়িত্ব সামলাতে হতো। নতুন আইনি বিধিমালার আওতায় শিশু যে স্থানে জন্মগ্রহণ করবে, সে এলাকার দায়িত্বে থাকা কর্তৃপক্ষই শুধু জন্মসনদ প্রদান করতে পারবে।’
খয়বর রহমানের দাবি, এই নতুন ব্যবস্থার ফলে ঢাকা দক্ষিণ সিটিসহ বিভিন্ন নগর কর্তৃপক্ষের ওপর অতিরিক্ত চাপ কমে এসেছে।
গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের আগামীর সময়কে বলেছেন, ঢাকা শহরের মতো শহরাঞ্চলে ভুলত্রুটি এবং প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষ নিবন্ধন করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন। বর্তমানে দেশে জন্মনিবন্ধনের হার ৫০ এবং মৃত্যুনিবন্ধনের হার ৪৭ শতাংশ, যা বৈশ্বিক গড় ও পাশের দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে। এ পরিস্থিতি উত্তরণে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন সংশোধনের দাবি জানানো হয়েছে। যেহেতু দেশে প্রায় ৬৭-৭০ শতাংশ শিশুর জন্ম হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হয়, তাই এই নিয়ম চালু হলে জন্মের সঙ্গে সঙ্গেই বিপুলসংখ্যক শিশুর স্বয়ংক্রিয় নিবন্ধন নিশ্চিত করা সম্ভব হবে।


জন্মনিবন্ধনসিটি করপরেশনঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়