আগামীর সময়

ধানমন্ডি বত্রিশে ফুল দিতে এসে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

ধানমন্ডি বত্রিশে ফুল দিতে এসে ঢাবি অধ্যাপকসহ আটক ৫

সংগৃহীত ছবি

‎রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষকসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম মোহাম্মদ জামাল উদ্দিন। তবে ‎‎প্রাথমিকভাবে অন্য আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টার দিকে ধানমন্ডি ৩২ থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।

জানা গেছে, ৩২ নাম্বারে ফুল দিতে এসে তারা আটক হয়েছেন। তবে ‎এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে জানতে চাইলে ‎রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, আমি কোন বক্তব্য দিতে পারবো না। কেউ আটক হোননি বলেও জানান তিনি।

    শেয়ার করুন: