ধানমন্ডি ৩২-এ ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাসভবনে ফুল দিতে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে যাচ্ছিলেন। এ সময় স্কয়ার হাসপাতালের বিপরীতের সড়ক থেকে চারজনকে আটক করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে, বলছিলেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কিংবা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের কোনোটিতে যুক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা–হেনস্তার শিকার হচ্ছেন অনেকে। অনেকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

