আগামীর সময়

ছুটির দিনেও ‘দুর্যোগপূর্ণ’ ঢাকার বায়ু

ছুটির দিনেও ‘দুর্যোগপূর্ণ’ ঢাকার বায়ু

সংগৃহীত ছবি

দূষিত শহরের তালিকায় যেন পাল্লা দিয়েই শীর্ষে থাকে ঢাকা, লাহোর, দিল্লি কিংবা কলকাতা। আজও যেন এর ব্যাতিক্রম নয়। বায়ুদূষণের দিক দিয়ে বিশ্বের ১১৯টি দেশের মধ্যে আজ শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আর এই তালিকার দ্বিতীয় অবস্থানে আছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের শুক্রবার সকাল ৯টা ২০ ‍মিনিটে প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, লাহোরের বায়ুর মান ছিল ৪০৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

এদিকে ৩২২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এটিও ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডেই পড়ে।

অন্যদিকে তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা। ২১২ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। এবং এর পরেই ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে দিল্লি।

সাধারণত স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় এবং সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে এটিক দুর্যোগপূর্ণ ধরা হয়।

    শেয়ার করুন: