ঢামেক হাসপাতালের সামনে ডাস্টবিনে নবজাতকের মরদেহ
আগামীর সময় প্রতিবেদক

ছবি: এআই দিয়ে তৈরি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ময়লার ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে হাসপাতালের সামনের একটি ডাস্টবিনে ময়লা ফেলতে গিয়ে পলিথিনের ব্যাগের ভেতর নবজাতকটিকে দেখতে পান হাসপাতালের এক কর্মচারী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবজাতকটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানালেন, নবজাতকটির পরিচয় ও কীভাবে তার মরদেহ ডাস্টবিনে এলো, তা জানতে পুলিশ তদন্ত করছে।




