Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় রাজধানী

বাড্ডায় ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৭
বাড্ডায় ছুরিকাঘাতে আহত প্রবাসীর স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর মধ্য বাড্ডায় দুর্বৃত্তদের ছুরিতে গুরুতর আহত প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তার (৩৮) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই জিহাদ ভূঁইয়া জানান, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে মধ্য বাড্ডা এলাকায় বিকাশের দোকান থেকে টাকা তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হন রোজিনা। পরে তারা খবর পান যে রোজিনা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার পেটে ছুরির আঘাত রয়েছে।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত রেজিনা আক্তার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা এবং সৌদি প্রবাসী মো. আউয়ালের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। মেরুল বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ভাই জিহাদ জানান, রেজিনা বিকাশ থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন, নাকি টাকা তুলতে যাওয়ার পথেই এই হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে তারা এখনও নিশ্চিত হতে পারেননি।

রাজধানীনারীমৃত্যু
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise