Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

বিজয়ীদের দায়িত্ব সংস্কার অব্যাহত রাখা: আসিফ নজরুল

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৩
বিজয়ীদের দায়িত্ব সংস্কার অব্যাহত রাখা: আসিফ নজরুল

সংগৃহীত ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের দায়িত্ব থাকবে সংস্কার অব্যাহত রাখা এবং বাস্তবায়ন করা। তিনি বলেন, জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের কথা মনে রেখে স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, কমনওয়েলথ প্রতিনিধিদল নির্বাচনের পরিবেশ এবং সামগ্রিক বিষয়ে জানতে চেয়েছে। তাদের আশ্বস্ত করেছি যে বহু বছর পর বাংলাদেশে সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে, জনপ্রতিনিধি পেতে যাচ্ছে এ দেশের জনগণ।

আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, নতুন রাষ্ট্র গড়ার ক্ষেত্রে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়। আওয়ামী লীগের কেউই অনুশোচনামূলক কোনো বক্তব্য দেয়নি কিংবা প্রকৃত গণতান্ত্রিক ধারা সৃষ্টির যে চেষ্টা চলছে, তাতে অন্তর্ভুক্তও হতে চায়নি।

নির্বাচনে অতীতের তুলনায় নারীর অংশগ্রহণ আরও বাড়বে জানিয়ে আসিফ নজরুল বলেন, নারী ভোটারের সংখ্যা কমার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, বরং এবার আরও বাড়বে। বিগত ফ্যাসিস্ট সময়ে যারা নেকাব পরতেন, তারা হয়রানির শিকার হতেন। এখন পলিটিক্যাল স্পেসে আরও বেশি নারীর অংশগ্রহণ হবে।

আওয়ামী লীগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনআসিফ নজরুলসংস্কার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise