আগামীর সময়

ভাষা শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারির) প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

    শেয়ার করুন: