আগামীর সময়

৩ সচিবকে প্রত্যাহার

৩ সচিবকে প্রত্যাহার

ফাইল ছবি

সরকারের তিন সচিবকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্নাকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

একইভাবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মিজ্‌ রেহানা পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।



    শেয়ার করুন: