Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

মুখের ঘা

অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৪:৪৪
মুখের ঘা

মুখের ঘা বা আলসারের প্রতিকার বিষয়ে জানাচ্ছেন মার্কস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নাজমুল হাসান চৌধুরী

মুখের ঘা কেন হয়

  • ছোট বাচ্চাদের মুখের ঘায়ের পেছনে দায়ী হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হওয়া ইনফেকশন বা হার্পিটিক অ্যাটাক যা কিনা “কোল্ড শোর” নামেও পরিচিত। এ ছাড়া হ্যান্ড, ফুট ও মাউথ ডিজিজের কারণেও ঘা হতে পারে। পাশাপাশি মুখের ভেতর ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ হলে শিশুদের মুখে ঘা দেখা দেয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কম থাকলে খুব সহজেই মুখের ঘায়ে আক্রান্ত হতে পারে।
  • ধারালো দাঁত, কৃত্রিম দাঁত থাকলে সেটার ঘষা বা খোঁচা লেগে মুখের ভেতরের নরম চামড়া কেটে গিয়ে মুখের ঘায়ের সৃষ্টি হয়।
  • ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া বা রিঅ্যাকশনের কারণেও হুট করে মুখে ঘা হতে পারে।
  • অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব ও হরমোনাল পরিবর্তনের কারণে মুখের ঘা হতে পারে। এ ছাড়া যারা নিয়মিত অ্যালকোহল সেবন এবং অতিরিক্ত ধূমপানও মুখের ঘায়ের অন্যতম কারণ।
  • অতিরিক্ত ঝাল, মসলাযুক্ত ও অ্যাসিডিক খাবার খাওয়ার অভ্যাস মুখে ক্ষত তৈরি করে। যাদের পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয় বা গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা রয়েছে, তাদের মুখেও প্রায়ই ঘা লেগে থাকে।

ঘরেই মুখের ঘায়ের যত্ন ও সমাধান

  • মুখের ঘায়ের সবচেয়ে সহজ এবং উপকারি ঘরোয়া চিকিৎসা হলো সামান্য গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করা। এটি মুখের ভেতরের জীবাণু ধ্বংস করতে এবং ব্যথা কমাতে সাহায্য করে।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেনজিডামিন হাইড্রোক্লোরাইড যুক্ত মাউথওয়াশ দিয়ে কুলকুচি করলে ঘায়ের অস্বস্তি ও ব্যথা থেকে দ্রুত উপশম পাওয়া যায়।
  • এ সময় অতিরিক্ত ঝাল, টক এবং অ্যাসিডিক খাবার পুরোপুরি ছাড়তে হবে। ধূমপান এবং অ্যালকোহল সেবনের অভ্যাস থাকলে তা অবশ্যই বর্জন করা উচিত।
  • ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। পাশাপাশি আয়রন জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি।
  • অনেকের ব্রাশ করার ভুল অভ্যাসের কারণে মুখে ঘা হয়। তিন মাসের বেশি সময় ধরে একটি ব্রাশ ব্যবহার করা ঠিক নয়। ভালো মানের নরম টুথব্রাশ ব্যবহার করুন এবং খুব সাবধানে আলতোভাবে ব্রাশ করতে হবে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

সাধারণত এ ধরনের ঘা এক থেকে দুই সপ্তাহের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। তবে যদি কোনো ঘা একটানা দুই সপ্তাহের বেশি সময় ধরে মুখে থেকে যায় এবং নিজে নিজে ঠিক না হয়, তবে ঘরে বসে না থেকে অবশ্যই একজন ডেন্টিস্ট বা এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

মুখের ঘাযত্নসমাধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    শেয়ার পার্কিং সফটওয়্যারে কারসাজি

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    বিশ্বযুদ্ধের ছাই থেকে যেভাবে জাতিসংঘের জন্ম

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    আমার শরীরে ৭০-৮০টি ইনজেকশন পুশ করা হয়েছে : গাজী সালাউদ্দিন

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    ‘ফুটকি’ যে ফলে ফিরে আসে শৈশব

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    বরিশাল নগরীতে বালু সরবরাহের পাইপ অপসারণের নির্দেশ

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য

    চাঁদাবাজির অভিযোগের ৮৫ শতাংশই সত্য