Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

ফিটনেস

খেলা দেখা সুস্থ থাকা

আছিফ মোহাম্মদ বিন আলম
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৬:১৮
খেলা দেখা সুস্থ থাকা

মডেল: তাসমিয়া কানিজ আহমেদ। টি-শার্ট: ডিয়ার আজ। ছবি: সাজ্জাদ হোসেন

রাত জেগে খেলা দেখায় সারা দিনের স্বাভাবিক কর্মকাণ্ডে পড়তে পারে নেতিবাচক প্রভাব। ফিট থাকার উপায় জানাচ্ছেন ফিটনেস কোচ আছিফ মোহাম্মদ বিন আলম

বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টা, ভোর ৪টা কিংবা সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ফলে স্বাভাবিকভাবেই অনেকের ঘুমের রুটিনে পরিবর্তন আসবে। কীভাবে রাতের খেলা দেখে, দিনভর অফিস করেও সুস্থ থাকা সম্ভব, সেই পরিকল্পনা আগেই সেরে নেওয়া ভালো।

পর্যাপ্ত ঘুম শুধু ক্লান্তি দূর করার জন্য নয়; শরীরের সামগ্রিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীরে নানা ধরনের পুনর্গঠন প্রক্রিয়া সক্রিয় থাকে। এ সময় নিঃসৃত হয় মেলাটোনিন, যা নিদ্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি শরীরের কোষ মেরামত, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হরমোনের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজও চলে ঘুমের মধ্যেই। নিয়মিত ঘুম কম হলে মনোযোগ কমে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া, এমনকি ওজন বাড়ার ঝুঁকিও তৈরি হয়।

তাই পরিকল্পনা করে নিন কোন ম্যাচগুলো টেলিভিশনে সরাসরি দেখবেন। যদি রাত ১টার ম্যাচ দেখার ইচ্ছা থাকে, তাহলে রাতের প্রথম ভাগে দুই থেকে তিন ঘণ্টা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করুন। খেলা শেষে আবার কিছুক্ষণ বিশ্রাম নিন। একইভাবে ভোর ৪টার ম্যাচ দেখতে চাইলে রাত ১০টা বা ১১টার মধ্যে ঘুমিয়ে পড়া ভালো। এতে শরীর অন্তত কিছুটা সময় পাবে নিজের স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার।

অনেকেই রাত জেগে চিপস, কোমল পানীয়, আইসক্রিম কিংবা ভাজাপোড়া খাবার খেতে পছন্দ করেন। এসব খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি থাকে, যা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগে এবং স্থূলতার ঝুঁকি বাড়ায়। রাতের সঙ্গী হিসেবে ফলমূল, বাদাম, দই, শসা, ছোলা বা ঘরে তৈরি স্বাস্থ্যকর স্ন্যাকস বেছে নেওয়া উত্তম।

রাত জেগে খেলা দেখার সময় শরীরের পানির চাহিদাও মাথায় রাখতে হবে। সামান্য পানিশূন্যতাও মাথাব্যথা, ক্লান্তি এবং মনোযোগে ঘাটতির কারণ হতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করতে হবে। চা, কফি বা এনার্জি ড্রিংক পানে ঘুমে ব্যাঘাত ঘটার শঙ্কা তৈরি হয়। এসব পানীয় পরিমিত পরিমাণে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। খেলা দেখতে দেখতে বিরতির সময় কিংবা ম্যাচের মাঝখানে সুযোগ পেলেই কয়েক মিনিট হাঁটার চেষ্টা করুন। হালকা স্ট্রেচিং বা শরীরচর্চা রক্তসঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করবে এবং ক্লান্তি কমাবে।

 

ফিনটেসঅপূর্বাফিচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

    advertiseadvertise