আগামীর সময়

হাসনাতের আসনে সেনা-বিএনপি সংঘর্ষের ভিডিও ভুয়া, আসলে নির্বাচনী মহড়া

হাসনাতের আসনে সেনা-বিএনপি সংঘর্ষের ভিডিও ভুয়া, আসলে নির্বাচনী মহড়া

ফ্যাক্টচেক ডেস্ক

অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে “#হাসনাত আব্দুল্লাহর আসনে দেবিদ্বারে বিএনপি নেতাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং শতাধিক আহত।

তবে সত্যি যাচাই করলে দেখা গেছে, এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচারিত।


” রিভার্স ইমেজ অনুসন্ধানে ভিডিওটি কালের কণ্ঠের ইউটিউব চ্যানেলে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে যায়। কালের কণ্ঠের ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “কুমিল্লায় নির্বাচনী নিরাপত্তায় যৌথবাহিনীর মহড়া।”


অধিকন্তু, দেবিদ্বারে বিএনপির সঙ্গে সেনাবাহিনীর সংঘাত বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অর্থাৎ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর; এটি কোনো সংঘাতের দৃশ্য নয়, বরং নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে যৌথবাহিনীর মহড়ার ভিডিও।

    শেয়ার করুন: