ঢাকা-৭ আসনে ইসহাক সরকারের সমর্থন নিয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি “ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ইসহাক সরকার” শিরোনামে কালের কণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, ১১ ফেব্রুয়ারি এটি প্রকাশ করেছে কালের কণ্ঠ।
তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।
প্রচারিত ফটোকার্ডটির সত্যতা যাচাই করতে কালের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেইজে ১১ ফেব্রুয়ারির সব পোস্ট ও ফটোকার্ড পর্যালোচনা করা হয়। সেখানে উল্লিখিত বক্তব্যসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এমনকি সংশ্লিষ্ট দাবির পক্ষে কোনো সংবাদও প্রকাশিত হয়নি।
বিষয়টি নিশ্চিত করতে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া বিভাগের ডেপুটি ইনচার্জ রাজীবুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো ফটোকার্ড তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
অতএব, “ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ইসহাক সরকার” দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি বিভ্রান্তিকর ও মিথ্যা।

