আগামীর সময়

যমুনা টিভির আদলে ভুয়া সাইটে ‘বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত’ দাবি মিথ্যা

যমুনা টিভির আদলে ভুয়া সাইটে ‘বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত’ দাবি মিথ্যা

ছবিঃ আগামীর সময়

‘খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৯’- এমন একটি দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাই করে দেখা গেছে, দাবিটি সঠিক নয়।

যাচাই-বাছাইয়ে জানা যায়, সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগের ১০টি জেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন আহত হওয়ার তথ্য মিললেও কোথাও মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে আরও দেখা গেছে, যমুনা টিভির ওয়েবসাইটের আদলে একটি ভুয়া সাইট তৈরি করে সেখানে কথিত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এই দাবি ছড়ানো হচ্ছে। প্রতিবেদনের সঙ্গে যুক্ত ভিডিওটি প্রকৃতপক্ষে ২০২৪ সালের ২১ ডিসেম্বর গাইবান্ধায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘটিত একটি সংঘর্ষের। ওই ঘটনাতেও কেউ নিহত হননি।

এছাড়া, সাম্প্রতিক সময়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বিএনপি-জামায়াত সংঘর্ষ নিয়ে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করেও নিহত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, ‘খুলনায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ২- ’শীর্ষক দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

    শেয়ার করুন: