Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

নিউ ইয়র্কে ইউনূসকে ময়দা দিয়ে হেনস্তার ভিডিওটি ভুয়া

ফ্যাক্ট চেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২০:৪৯
নিউ ইয়র্কে ইউনূসকে ময়দা দিয়ে হেনস্তার ভিডিওটি ভুয়া

ছবি: আগামীর সময়

নিউ ইয়র্কের বিমানবন্দরে গাড়িতে ওঠার ঠিক পূর্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করা হয়েছে এবং তার ওপর ময়দা ছিটানো হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে মুহাম্মদ ইউনূস হেনস্তার শিকার হওয়ার পরই এই ভিডিও ছড়িয়ে পড়ে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি মিথ্যা। ভাইরাল ভিডিওটির সাথে ড. ইউনূস কিংবা নিউ ইয়র্কের কোনো ঘটনার সম্পর্ক নেই; এটি মূলত ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী রাফায়েল গ্লুকসম্যানের ওপর প্যারিসে ময়দা নিক্ষেপের একটি ঘটনার দৃশ্য।

কী দাবি করা হচ্ছে?
ফেসবুকের ‘আওয়ামী লীগ নিউজ বাংলাদেশ’ নামের একটি পেজ থেকে গত ১৪ অক্টোবর ৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়— ‘নিউ ইয়র্কে এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠার সময় সুদখোর মহাজন জ/ঙ্গি ইউনুসকে ময়দা দিয়ে শুভেচ্ছা জানালো আওয়ামী লীগের নেতাকর্মীর’। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভিডিওটি ১৮১ বার শেয়ার হয় এবং প্রায় ২ হাজারের মতো প্রতিক্রিয়া পড়ে। এছাড়াও প্রায় একই ক্যাপশন ও ভিডিও ব্যবহার করে আরও পেজ ও ব্যক্তিগত আইডি থেকেও পোস্টটি ছড়াতে দেখা যায়।

আরও পড়ুন

যন্তর মন্তর যাওয়ার দাবি করা ট্রেনের ভিডিওটি দিল্লির নয়, বাংলাদেশের

১২ অক্টোবর ২০২৬

আসল ঘটনা কী?

ভাইরাল হওয়া ভিডিওটির ওপরের ডান কোণে ‘M6INFO’ লোগোটি দৃশ্যমান ছিল। এই সূত্রের ধরে কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চ করা হলে ফ্রান্সের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘M6 Info’-এর অফিশিয়াল ফেসবুক পেজে গত ১২ অক্টোবরের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

ওই পোস্টের ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘রবিবার (১১ অক্টোবর) সোশ্যাল-ডেমোক্রেটিক প্রাইমারির প্রথম রাউন্ডে জয়ের পর, প্যারিসের ২০তম অ্যারোন্ডিসমেন্টের একটি বার থেকে বের হওয়ার সময় রাফায়েল গ্লুকসম্যান ময়লা বা ময়দা নিক্ষেপের শিকার হন।’

আলোচ্য ভাইরাল ভিডিওটির সাথে ফরাসি সংবাদমাধ্যমের এই ফুটেজের শতভাগ মিল রয়েছে।

পরবর্তীকালে আরও অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করা হলে,‘Aurora news’ নামক আর্মানিয়ান ভাষায় একটি সংবাদমাধ্যমে প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে সংযক্ত ভিডিও এর সাথে প্রচারিত ভিডিও এর হুবহু মিল পাওয়া যায়।

ওই প্রতিবেদনে বলা হয়, 'La Cantine de Belleville' নামক ভেন্যুতে ফ্রেন্স সোস্যালিস্ট পার্টির হয়ে ২০২৭ সালের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নির্বাচিত হওয়ার জয় উদযাপন করতে যান রাফায়েল গ্লুকসম্যান। সেখানে তার উপর ময়দা ছোড়া হয়।

পরবর্তীতে, APT News সহ একাধিক সংবাদমাধ্যমে উক্ত ভিডিওটি পাওয়া যায়।

সুতরাং, সামাজিক মাধ্যমে প্রচারিত দাবিটি ভুয়া। ফ্রান্সের একজন রাজনৈতিক প্রার্থীর ওপর ফ্রান্সেই ময়দা ছুড়ে মারার ভিন্ন একটি প্রেক্ষাপটের ভিডিওকে নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দৃশ্য দাবি করে বিভ্রান্তিকর অপপ্রচার ছড়ানো হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারড. মুহাম্মদ ইউনূসনিউইয়র্কফ্রান্সআওয়ামী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর