ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন জাহাজ ধ্বংসের দাবি ভুয়া
ফ্যাক্টচেক ডেস্ক

ছবিঃ আগামীর সময়
সামাজিক যোগাযোগ মাধ্যমে “মিসাইল দিয়ে আমেরিকান জাহাজকে ধ্বংস করেছে ইরান” দাবিতে একটি ভিডিও আলোচিত হচ্ছে। তবে যাচাই করে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। মূলত, ভিডিওটি এআই দ্বারা সিমুলেটেড।
রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওটি গত ২৪ ফেব্রুয়ারি একটি টিকটক আইডিতে প্রকাশ করা হয়। ভিডিওটির সঙ্গে উল্লেখ ছিল, একটি নৌযানের ওপর নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অভিযানের আনুমানিক সিমুলেটেড ভিডিও।
এছাড়া এআই শনাক্তকরণ টুল ডিপফেকওমিটার বিশ্লেষণে জানিয়েছে, ভিডিওটি শতভাগ এআই-জেনারেটেড।
ফলে, “ইরান ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন জাহাজ ধ্বংস করেছে” - এমন দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়, বরং কৃত্রিমভাবে তৈরি সিমুলেশন।

