Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘পেড্ডি’ নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন নির্মাতা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১১:৪৬
‘পেড্ডি’ নিয়ে বিতর্ক, ক্ষমা চাইলেন নির্মাতা

সিনেমাটি থেকে আপত্তিকর দৃশ্যগুলো কেটে বাদ দেওয়া হচ্ছে

মুক্তির মাত্র তিন দিনেই বক্স অফিস কাঁপানোর চেয়ে বিতর্কের আগুনে বেশি পুড়ছে সাউথের মেগা সুপারস্টার রাম চরণ ও বলিউড সেনসেশন জাহ্নবী কাপুরের প্যান-ইন্ডিয়া সিনেমা ‘পেড্ডি’। গত ৪ জুন প্রেক্ষাগৃহে আসার পর থেকেই ছবিটির বিরুদ্ধে উঠেছে চরম নারী অবমাননার অভিযোগ। সিনেমার পর্দায় রোমান্সের নামে ‘স্টকিং’ এবং ‘ইভটিজিং’ বা হেনস্থাকে জাস্টিফাই করা এবং জাহ্নবীর শরীরকে কুরুচিপূর্ণভাবে ক্যামেরায় ফুটিয়ে তোলার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন দর্শকেরা। অবশেষে নেটদুনিয়ার তীব্র গণরোষের মুখে পড়ে মাথা নত করতে বাধ্য হলেন পরিচালক বুচি বাবু সানা। দর্শকদের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে সিনেমাটি থেকে আপত্তিকর দৃশ্যগুলো কেটে বাদ দেওয়ার অফিসিয়াল ঘোষণা দিয়েছেন তিনি।

ছবিটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বিশেষ করে এক্স-এ বয়কটের ডাক ওঠে। দর্শকদের অভিযোগ, ছবিতে জাহ্নবী কাপুর অভিনীত ‘আচিয়্যাম্মা’ চরিত্রটির অভিনয়ের চেয়ে তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ প্রদর্শনীর দিকেই পরিচালকের ক্যামেরা বেশি ব্যাকুল ছিল! এক ক্ষুব্ধ দর্শক টুইট করেছেন, ‘সিনেমাটা সব দিক থেকেই অতি রঞ্জিত। কিন্তু সবচেয়ে জঘন্য লেগেছে জাহ্নবী কাপুরের উপস্থাপন। পরিচালকরা কীভাবে একটা মেয়ের নাভি আর বুকের এমন নোংরা ক্লোজ-আপ শট নেওয়ার সাহস পায়? আর জাহ্নবী নিজেই বা কীভাবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে এই শটগুলো দিতে রাজি হলেন!’
শুধু তাই নয়, ছবিতে জোরপূর্বক শারীরিক স্পর্শ বা শ্লীলতাহানিকে যেভাবে ‘প্রেম’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, তাকে অসংগত ও নির্লজ্জ বলে ধুয়ে দিয়েছেন সিনেমা সমালোচকেরা।

আরও পড়ুন

জাহ্নবীর গোপন চ্যাট প্রকাশ্যে, এরপর কী হলো

০৭ জুন ২০২৬

চারদিকের এই তীব্র ব্যাকল্যাশ আর প্রতিবাদের মুখে পড়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা বিবৃতি জারি করেছেন পরিচালক বুচি বাবু সানা। তিনি লেখেন, ‘একজন ডিরেক্টর হিসেবে আমি মনে করি সিনেমা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, কাউকে অসম্মান করা বা কোনো নারীকে অস্বস্তিতে ফেলার জন্য নয়। আমাদের কোনো নারী চরিত্রকে ছোট করার উদ্দেশ্য ছিল না। তবে দর্শকদের সেন্টিমেন্টকে আমরা সম্মান জানাই। আমরা বুঝতে পেরেছি আমাদের কোথায় ভুল ছিল। আমি এবং আমার পুরো টিম এর জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনা করছি।’
পরিচালক আরও নিশ্চিত করেছেন যে, দর্শকদের এই আপত্তির পর তারা সিনেমাটি আবার এডিট করছেন এবং বিতর্কিত ও আপত্তিকর দৃশ্যগুলো সিনেমা থেকে পুরোপুরি ছেঁটে ফেলা হচ্ছে। তিনি বলেছেন, ‘আজকের যুগের দর্শকদের চিন্তাভাবনার পরিবর্তন ও সংবেদনশীলতাকে আমাদের সম্মান করতেই হবে।’

মাইথ্রি মুভি মেকার্সের প্রযোজনা এবং অস্কারজয়ী এ আর রহমানের মিউজিক থাকা সত্ত্বেও, স্রেফ মেকি সস্তা সুড়সুড়ি দিয়ে যে পার পাওয়া যায় না, তা ‘পেড্ডি’র এই হাল দেখেই স্পষ্ট। জাহ্নবীর লিক হওয়া চ্যাটের পর পরিচালকের এই প্রকাশ্য ক্ষমা চাওয়া প্রমাণ করল, আজকের দর্শক পর্দায় শুধু গ্ল্যামার নয়, নারীর মর্যাদাপূর্ণ উপস্থাপনও দেখতে চায়।

জাহ্নবী কাপুরপেড্ডিবিতর্কদক্ষিণী সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise