Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

‘সিস্টেম’ দেখে জ্যোতিকার প্রশংসায় সুরিয়া

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:৪৭
‘সিস্টেম’ দেখে জ্যোতিকার প্রশংসায় সুরিয়া

সুরিয়া ও জ্যোতিকা

দক্ষিণী সিনেমার অন্যতম ‘পাওয়ার কাপল’ বলা হয় সুরিয়া এবং জ্যোতিকা কে। পর্দার বাইরে তাদের রসায়ন যেমন নিখুঁত, একে অপরের কাজের প্রতি সম্মানও তেমনই অনুকরণীয়। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জ্যোতিকা এবং সোনাক্ষী সিনহা অভিনীত বহুল আলোচিত কোর্টরুম থ্রিলার সিনেমা ‘সিস্টেম’। আর স্ত্রীর সেই ছবির দুর্দান্ত সাফল্য এবং অভিনয় দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না ‘সিংহাম’ খ্যাত তারকা সুরিয়া। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক রিভিউ পোস্ট লিখে স্ত্রীকে তামিল ভাষায় ভালোবেসে ডাকলেন ‘পন্ডাট্টি’ (বউ) বলে!

দেরিতে হলেও নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিস্টেম ছবিটির প্রশংসা করে একটি পোস্ট শেয়ার করেছেন সুরিয়া। ছবিতে জ্যোতিকার ‘সারিকা’ নামের একজন কোর্ট স্টেনোগ্রাফারের চরিত্রটি দেখে মুগ্ধ এই অভিনেতা। স্ত্রীর উদ্দেশ্যে সুরিয়া লেখেন, ‘জ্যোতিকা, পর্দায় তোমাকে সারিকা চরিত্রের মাঝে পুরোপুরি হারিয়ে যেতে দেখলাম। আমি যা সবসময় মনে মনে জানতাম, আজ এই ছবির মাধ্যমে পুরো পৃথিবী সেটাই দেখছে— তোমার মুখের কথার চেয়ে তোমার নীরবতা অনেক বেশি শক্তিশালী! তোমার জন্য অনেক গর্ব হচ্ছে আমার পন্ডাট্টি।’

আরও পড়ুন

তীব্র গরমের সময় কী খাবেন, কী বাদ দেবেন

০৪ জুন ২০২৬

পোস্টে তিনি ছবির পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং প্রযোজক হারমান বাওয়েজার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ‘নেহা রাজবংশ’ চরিত্রটিকেও অত্যন্ত শক্তিশালী ও চমৎকার বলে উল্লেখ করেন সুরিয়া।
ছবিতে নিজের চ্যালেঞ্জিং চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে এক সাক্ষাৎকারে জ্যোতিকা জানান, এর আগে তিনি কখনো এমন গম্ভীর ও রহস্যময় চরিত্রে অভিনয় করেননি। তিনি বলেছেন, ‘সারিকা চরিত্রটির অনেকগুলো শেড রয়েছে। এখানে ডায়লগের চেয়ে চোখের ভাষা এবং নীরবতার মাধ্যমে ইমোশন ফুটিয়ে তুলতে হয়েছে, যা একজন অভিনেত্রী হিসেবে আমার জন্য বড় পরীক্ষা ছিল। মজার বিষয় হলো, আমি বাস্তব জীবনে কখনো কোনো কোর্টে যাইনি। বিভিন্ন সিনেমা দেখে এবং পরিচালকের গাইডেন্স মেনেই আদালতের ভেতরের এই জটিল চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
ডিজিটাল দুনিয়ায় মুক্তির পর থেকেই প্রাইমে দারুণ সাড়া ফেলেছে ‘সিস্টেম’। আর বক্স অফিসের পাশাপাশি খোদ স্বামীর কাছ থেকে এমন সার্টিফিকেট পেয়ে জ্যোতিকা যে এখন সপ্তম স্বর্গে, তা বলাই বাহুল্য!

সুরিয়াজ্যোতিকাসোনাক্ষী সিনহাসিস্টেমসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক