চল্লিশের পরও সুন্দর ও সুখী থাকতে কুসুমের ৪ পরামর্শ

কুসুম শিকদার। ছবি: ফেসবুক
দেখতে পঁচিশ বছরের যুবতী মনে হলেও, চল্লিশের কোটায় পা রেখেছেন আরও পাঁচ বছর আগে। জীবনের চার দশক পেরিয়েও কীভাবে নিজেকে সুন্দর ও ফিট রেখেছেন এবার সেই রহস্যই ফাঁস করলেন অভিনেত্রী কুসুম শিকদার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনে সুখী ও সুন্দর থাকার মূলমন্ত্র তুলে ধরেছেন তিনি।
কুসুম শিকদারের মতে, চল্লিশোর্ধ্ব জীবনে সুখী ও সুন্দর থাকার মূলমন্ত্র হলো নেতিবাচকতা থেকে দূরে থাকা, শেখার আগ্রহ ধরে রাখা এবং প্রকৃতির সান্নিধ্যে যাওয়া।
পোস্টে প্রথমেই তিনি লিখেছেন, ‘ঘৃণা করা যাবে না, শুধুই ভালোবাসতে হবে।’ তবে একই সঙ্গে নেতিবাচক শক্তি বা ‘নেগেটিভ এনার্জি’র মানুষের সঙ্গ পরিত্যাগ করার পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষায়, তা না হলে মন কলুষিত হয়ে যেতে পারে।
দ্বিতীয় পরামর্শে কুসুম লিখেছেন, যেখানে অবমূল্যায়ন বা অসম্মানের সম্ভাবনা রয়েছে, সেখানে না যাওয়াই ভালো।
তৃতীয়ত, জীবনে মুগ্ধ হওয়ার ক্ষমতা ধরে রাখার পাশাপাশি প্রতিদিন নতুন কিছু শেখার আগ্রহ রাখার কথা বলেছেন এই অভিনেত্রী।
আর চতুর্থ পরামর্শ হিসেবে প্রকৃতির কাছে যাওয়ার কথা জানিয়েছেন কুসুম শিকদার। তার মতে, জীবনে প্রায়ই প্রকৃতির সান্নিধ্যে যাওয়া প্রয়োজন।
‘তাদের ধ্বংস নিজের চোখে দেখব’, কাদের উদ্দেশ্যে তনুশ্রীর এই কড়া হুঁশিয়ারি?
০৭ সেপ্টেম্বর ২০২৬
কুসুমের এই চার পরামর্শ এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের নজর কেড়েছে। জীবনের অভিজ্ঞতা থেকে দেওয়া এমন পরামর্শ শুধু চল্লিশ পেরোনোদের জন্য নয়, বরং যেকোনো বয়সেই সুখী ও মানসিকভাবে সুস্থ জীবনের জন্য এক দারুণ পথপ্রদর্শক বলে মনে করছেন নেটিজনরা।










