‘আজকে আমি অনেক খুশি’
বিনোদন প্রতিবেদক

সুইজারল্যান্ড বাধা পেড়িয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ২০২২ বিশ্বকাপজয়ীরা ৩-১ গোলে হারিয়েছে সুইসদের।
আর্জেন্টিনার জয়ে খুশি এদেশের শোবিজ তারকারা। মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের কঠিন ভক্ত। স্বাভাবিকভাবেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে এই জয়ে তিনি খুশি। নিজের ফেসবুকে হ্যান্ডেলে আর্জেন্টিনার একটি জার্সি গায়ে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘আজকে আমি অনেক খুশি।’
মালাইকা দেখতে ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো অবিকল! প্রথম দেখায় যে কেউই তাকে মেহজাবীন ভেবে ভুল করবেন। একটি ফেস ওয়াশের বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন। এরপর ক্রছেন অভিনয়। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে পরিচিতিও পেয়েছেন।





