Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

টেইলর সুইফট বিয়ে করছেন কবে, বিভক্ত ভক্তরা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৪
টেইলর সুইফট বিয়ে করছেন কবে, বিভক্ত ভক্তরা

টেইলর সুইফটের ভক্তরা তাদের প্রিয় তারকার আমেরিকান এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসিকে বিয়ে নিয়ে আসন্ন পরিকল্পনার খুঁটিনাটি জানার জন্য খোঁজখবর চালাচ্ছেন

গ্লোবাল পপ সুপারস্টার টেইলর সুইফট এবং আমেরিকান এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেম নিয়ে বিশ্ব জুড়ে উন্মাদনার শেষ নেই। গত আগস্টে এই জুটির বাগদানের ঘোষণা দেওয়া ইনস্টাগ্রাম পোস্টটি যখন ৩ কোটি ৭৫ লাখ লাইক পেয়ে ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছিল, তখন থেকেই ভক্তরা বুঝতে পেরেছিলেন— সামনে ধামাকা আসছে। বর্তমানে ২০২৬ সালের মাঝামাঝিতে এসে, বিশ্ব জুড়ে টেইলরের ভক্তরা অর্থাৎ ‘সুইফটি’রা মেতে উঠেছেন এক নতুন খেলায়। আমেরিকার এই রাজকীয় বিয়ে বা রয়্যাল ওয়েডিং কবে, কোথায় এবং কীভাবে হচ্ছে তা ডিকোড করতে রীতিমতো গোয়েন্দার ভূমিকায় নেমেছেন লাখো নেটিজেন!
টেইলর সুইফট তার গান ও অ্যালবামে বিভিন্ন গোপন ক্লু বা ‘ইস্টার এগ’ লুকিয়ে রাখার জন্য ওস্তাদ। বিশেষ করে নিজের জন্মদিন (১৩ ডিসেম্বর) অনুযায়ী ‘১৩’ সংখ্যাটির প্রতি তার অন্ধ ভালোবাসা সর্বজনবিদিত। আর এই ‘১৩’ সংখ্যাকে ঘিরেই ভক্তরা বের করেছেন বিয়ের কিছু সম্ভাব্য জাদুকরি তারিখ:
৭ জুন বা ৬ জুলাই: মার্কিন ক্যালেন্ডার অনুযায়ী এই তারিখগুলো যোগ করলে যোগফল হয় ঠিক ‘১৩’!

১৩ জুন: এটি একটি শনিবার, আর মার্কিন মুলুকে জুন মাস বিয়ের জন্য ভীষণ জনপ্রিয়।

৪ জুলাই: আমেরিকার স্বাধীনতা দিবসে টেলর প্রতি বছর তার রোড আইল্যান্ডের প্রাসাদে বিশাল পার্টি দেন। এবার আমেরিকার ২৫০তম জন্মদিনের সঙ্গে নিজের বিয়ের সানাই বাজাবেন না তো টেইলর?
তবে পপ কুইন টেইলর সাফ জানিয়ে দিয়েছেন, তার গানের ভেতর ক্লু থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কোনো ধাঁধা খেলেন না। কিন্তু কে শোনে কার কথা! ভক্তদের ধারণা, আসল তারিখ গোপন রাখতে মিডিয়াকে হয়তো কোনো ‘ভুয়া তারিখ’ দিয়ে বিভ্রান্ত করছেন টেইলরের টিম।

আরও পড়ুন

৭২ বছর বয়সে প্রয়াত ‘বাফি’ ও ‘টেড ল্যাসো’ তারকা অ্যান্থনি হেড

০৬ জুন ২০২৬

শুধু তারিখই নয়, ইন্টারনেটে সুইফটিদের আলোচনার পারদ এখন তুঙ্গে। কেউ ভাবছেন কনের সাজে হিল জুতোর বদলে নিজের কান্ট্রি মিউজিকের শিকড়কে মনে রেখে টেইলর কাউবয় বুট পরে বিয়ের আসরে হাঁটবেন কি না। আবার সুইফটের বিড়াল-প্রেমের কথা কার না জানা! ভক্তদের ধারণা, টেইলরের প্রিয় বিড়াল ‘বেগমিন বাটন’ বা ‘ওলিভিয়া’ হয়তো বরের স্যুট পরে গলায় আংটি ঝুলিয়ে স্টেজে হাজির হবে!


বিয়েতে চাঁদের হাট বসবে নাকি গোপনে সারবেন— তা নিয়েও চলছে জল্পনা। সেলেনা গোমেজ, ব্লেক লাইভলি, জ্যাক অ্যান্টনফদের মতো ঘনিষ্ঠ বন্ধুদের নাম তালিকায় থাকলেও সবাই এখন মুখে কুলুপ এঁটেছেন। গায়ক বেনসন বুন এবং সুকি ওয়াটারহাউজ যাওয়ার কথা স্বীকার করলেও ভেন্যু নিয়ে কিছু বলেননি। শোনা যাচ্ছে, বিয়েতে মিডিয়ার উপচে পড়া ভিড় এড়াতে অতিথিদের নাকি একদম শেষ মুহূর্তে, এমনকি বিয়ের দিন সকালে ভেন্যু ও ইনভিটেশন কার্ড পাঠানো হতে পারে!


বিনোদন বিশেষজ্ঞরা বলছেন, ভক্তরা টেইলরকে কোনো ভিডিও গেমের চরিত্র না ভেবে একজন রক্ত-মাংসের মানুষ হিসেবে তার গোপনীয়তাকে শ্রদ্ধা করছেন, তবে ভালোবাসার মানুষের জীবনের এই ‘হ্যাপি এন্ডিং’ দেখতে তারা চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। টেইলর সুইফট নিজে যখন বিয়ের রাজকীয় ছবি দুনিয়ার সামনে আনবেন, সেদিন যে পুরো ইন্টারনেট ক্র্যাশ করবে তা বলাই বাহুল্য!


টেইলর সুইফটট্র্যাভিস কেলসিপপ তারকাএনএফএলহলিউডবিয়ে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise