Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

৭২ বছর বয়সে প্রয়াত ‘বাফি’ ও ‘টেড ল্যাসো’ তারকা অ্যান্থনি হেড

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩৫
৭২ বছর বয়সে প্রয়াত ‘বাফি’ ও ‘টেড ল্যাসো’ তারকা অ্যান্থনি হেড

অ্যান্থনি হেড

বিশ্ব বিনোদন দুনিয়ায় নেমে এল শোকের ছায়া। ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’, ‘মার্লিন’ এবং ‘টেড ল্যাসো’র মতো জনপ্রিয় আন্তর্জাতিক সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের মন জয় করা ব্রিটিশ অভিনেতা অ্যান্থনি হেড আর নেই। নিউমোনিয়াজনিত শারীরিক জটিলতার কারণে ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি অভিনেতা। বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে তার দুই অভিনেত্রী কন্যা এমিলি ও ডেইজি হেড এক আবেগঘন বিবৃতিতে জানান, পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিতে বিদায় নিয়েছেন তাদের অসাধারণ বাবা।
১৯৮০-এর দশকে নেসক্যাফে কফির এক রোমান্টিক বিজ্ঞাপনের মাধ্যমে ব্রিটেনে তুমুল জনপ্রিয় হওয়া অ্যান্থনি হেড নব্বইয়ের দশকের শেষে আন্তর্জাতিক স্তরে সুপারস্টার হয়ে ওঠেন ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ সিরিজের মাধ্যমে। সিরিজে বাফির মেন্টর বা অভিভাবক ‘রুপার্ট জাইলস’ চরিত্রে তার গম্ভীর অথচ মায়াবী অভিনয় আজও বিশ্বজুড়ে টিনএজারদের মনে এক বিশেষ জায়গা জুড়ে আছে। এরপর বিবিসির বিখ্যাত রূপকথা সিরিজ ‘মার্লিন’-এ রাজা উথার পেনড্রাগন এবং সাম্প্রতিক সময়ের ব্লকবাস্টার সিরিজ ‘টেড ল্যাসো’-তে খলচরিত্র রুপার্ট ম্যানিয়নের ভূমিকায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল।

আরও পড়ুন

শুটিংয়ে হয়রানির অভিযোগ, মুখ খুললেন অভিনেত্রী

০৬ জুন ২০২৬

অ্যান্থনি হেডের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের বন্যা বয়ে যাচ্ছে। ‘বাফি’ সিরিজের মূল চরিত্র সারাহ মিশেল গেলার নিজের ইনস্টাগ্রামে অভিনেতার সাথে পুরোনো কিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘সিরিজের ডায়লগ মনে করে বলতে ইচ্ছে করছে আমি ভালো আছি, কিন্তু সত্যি বলতে আমি একদম ভালো নেই। আপনার মতো একজন দুর্দান্ত মানুষকে কাছ থেকে চিনতে পারা আমার জীবনের সবচেয়ে বড় ভাগ্য। পৃথিবী একজন সেরা মানুষকে হারাল।’
ব্যক্তিগত জীবনে গত কয়েকটি মাস ভীষণ একাকীত্ব ও কষ্টের মধ্যে কেটেছে এই প্রবীণ অভিনেতার। গত ডিসেম্বর ২০২৫-এ তার দীর্ঘদিনের জীবনসঙ্গী সারাহ ফিশার মাত্র ৬১ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সঙ্গীকে হারানোর মাত্র কয়েক মাসের মাথায় নিজেও পাড়ি জমালেন না ফেরার দেশে।
অভিনয়ের পাশাপাশি ব্রিটিশ থিয়েটার ও রেডিও নাটকেও সমান দাপট ছিল তার। নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। তার দুই কন্যা এমিলি ও ডেইজি হেড বর্তমানে হলিউড ও ব্রিটিশ ড্রামা ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রী হিসেবে কাজ করছেন। পর্দায় রাজা, প্রধানমন্ত্রী কিংবা মেন্টরের চরিত্রে অ্যান্থনি হেডের সেই অমায়িক হাসি আর রাজকীয় কণ্ঠস্বর বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে চিরকাল অম্লান হয়ে থাকবে।

অ্যান্থনি হেডঅভিনেতাওয়েব সিরিজসিনেমাহলিউডমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise