Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানে ঝড় তুললেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৪:৪১
ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গানে ঝড় তুললেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মাঠের লড়াইয়ের আগেই এবার উন্মাদনার পারদ আকাশ ছুঁয়েছে ফুটবলের বিনোদন মঞ্চে। আর সেখানেই দক্ষিণ এশিয়ার সিনেমাপ্রেমীদের জন্য এলো এক অবিশ্বাস্য ও গর্বের খবর! আবারও বিশ্ব ফুটবলের অফিশিয়াল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’ নোরা ফাতেহি। ফিফা বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবামের একটি ধামাকা ট্র্যাকে বিশ্বখ্যাত আন্তর্জাতিক পপ তারকাদের সাথে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছেন তিনি।
ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক প্রজেক্টের অংশ হিসেবে নোরার এই নতুন গানটির শিরোনাম রাখা হয়েছে ‘সির সির’। বিখ্যাত মিউজিক প্রডিউসার সঞ্জয় এবং ফরাসি গায়ক ভেজেড্রিমের সাথে যৌথভাবে এই গানটিতে পারফর্ম করেছেন নোরা। ইতিমধ্যেই নেটদুনিয়ায় গানটির একটি ছোট টিজার বা ঝলক প্রকাশ পেয়েছিল, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গত ৫ জুন পুরো অ্যালবামটি আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নোরার ক্যারিয়ারকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দেবে।

আরও পড়ুন

ক্যারিয়ারের বসন্তে কেন থেমে গিয়েছিলেন দিয়া মির্জা?

০৬ জুন ২০২৬

বিশ্বকাপের এই মিউজিক লাইনআপ দেখে চোখ কপালে উঠেছে বিনোদন বিশ্লেষকদের। ফিফা ঘোষিত অফিশিয়াল তালিকায় নোরা ফাতেহির নাম জ্বলজ্বল করছে অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা এবং মাইকেল বুবলের মতো বিশ্বসংগীতের কিংবদন্তিদের পাশে! বিভিন্ন দেশের কালচার ও মিউজিক স্টাইলকে এক সুতোয় বাঁধতেই ফিফা মোট ১৮টি গানের এই বিশেষ ফিউশন অ্যালবামের পরিকল্পনা করেছে, যা টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন অফিশিয়াল ইভেন্টে বাজানো হবে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও অফিশিয়াল গান ও সমাপনী অনুষ্ঠানে নেচে বিশ্ব জয় করেছিলেন নোরা।
মিউজিক ধামাকার পাশাপাশি মাঠের ভেতরের প্রস্তুতিও এখন তুঙ্গে। উত্তর আমেরিকার অন্যতম ভেন্যু কানাডার টরন্টো শহর একাই বিশ্বকাপের ছয়টি হাই-ভোল্টেজ ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্ট চলাকালীন কেবল টরন্টো শহরেই প্রায় ৩ লাখের বেশি বিদেশী ফুটবল ভক্তের সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আগামী ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে স্বাগতিক কানাডার উদ্বোধনী ম্যাচটি ঘিরে টরন্টোতে এখন সাজসাজ রব।

মাঠে যখন ফুটবলাররা পায়ের জাদুতে বিশ্ব কাঁপানোর প্রস্তুতি নিচ্ছেন, তখন মাঠের বাইরে নোরা ফাতেহি তার কোমর দোলানো নাচের ছন্দে পুরো বিশ্বকে নাচাতে একদম তৈরি!

নোরা ফাতেহিফিফা বিশ্বকাপ ২০২৬মিউজিক অ্যালবামঅ্যালানিস মরিসেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    দিনলিপি

    দিনলিপি

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই