Agamir Somoy E-Paper
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
জামালের ‘সেলুন লাইব্রেরি’
শুক্রবার, ৫ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

এখনও মানুষ বলে আম্মাজান আসছে রাস্তা ছাড়ো

agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:২৯
এখনও মানুষ বলে আম্মাজান আসছে রাস্তা ছাড়ো

ছবি: আগামীর সময়

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী শবনম। তার সঙ্গে কথা বলেছেন মীর রাকিব হাসান

কেমন আছেন? এখন সময় কীভাবে কাটছে?

এখন মোটামুটি ভালোই কাটছে। আমার একমাত্র ছেলে রনি কাছে আছে। এটা একটি স্বস্তির বিষয়। তার বাবা মারা যাওয়ার পর সে আর লন্ডনে ফিরে যায়নি। আমার কাছেই রয়ে গেছে।

মায়েদের জীবন যেমন হয়, আমারও সেভাবেই কাটে। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ছেলেকে জিজ্ঞেস করি— কী খাবে, কী লাগবে। একজন মায়ের যে দায়িত্ব, সেগুলোই পালন করছি। বাসায় একটি মেয়ে আমাকে সাহায্য করে।

আপনার ছেলে কি ছোটবেলায় আপনার সিনেমা দেখত?

না, রনি আমার অভিনয় খুব একটা দেখত না। মনে হয় একটি সিনেমা দেখেছিল। সেই চলচ্চিত্রের একটি দৃশ্যে নায়ক নাদিম আমাকে চড় মেরেছিল। তখন তার বয়স চার বছর। সেই দৃশ্য দেখে সে অনেক কান্নাকাটি করে বলেছিল, ‘আমার মাকে কেন মারল!’ এরপর থেকে রনি আর মনোযোগ দিয়ে আমার সিনেমা দেখেনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন। কেমন অনুভূতি হচ্ছে?

এটি ভাষায় প্রকাশ করা খুব কঠিন। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। পাকিস্তানে থাকার সময় বহুবার নিগার অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু নিজের জন্মভূমিতে, নিজের দেশের মানুষের কাছ থেকে এই সম্মান পাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। এটি আমাকে ভীষণ আনন্দ দেয়। মনে হচ্ছে জীবনের বড় একটি প্রাপ্তি হলো।

এই মুহূর্তে কাকে বেশি মনে পড়ছে?

আমার স্বামী রবিন ঘোষকে খুব মনে পড়ছে। আজ আমি যেখানে পৌঁছেছি, এর পেছনে তার অবদান অনেক। মা-বাবার পরে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন তিনি। আজ যদি তিনি বেঁচে থাকতেন, তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। তাকে খুব মিস করছি।

‘আম্মাজান’-এর পর আর সিনেমায় অভিনয় করেননি কেন?

‘আম্মাজান’ মুক্তির পর যে ভালোবাসা পেয়েছি, সেটি অসাধারণ। এখনো মানুষ আমাকে দেখে বলে, ‘আম্মাজান আসছে, রাস্তা ছাড়ো।’ এই ভালোবাসা আমাকে খুব আনন্দ দেয়। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, এর চেয়ে ভালো কোনো চরিত্র না পেলে আর অভিনয় করব না। তাই এরপর আর কাজ করা হয়নি। সবশেষ একজন স্ক্রিপ্ট নিয়ে এসেছিল। অগ্রিম সম্মানীও দিয়েছিল। কিন্তু পুরো স্ক্রিপ্ট পড়ে পছন্দ হয়নি। আমি বিনয়ের সঙ্গে না করে দিয়েছি এবং টাকা ফেরত দিয়েছি।

‘আম্মাজান’-এর কাজ করার পর এফডিসিতে আর গিয়েছিলেন?

বহু বছর যাইনি। একদিন হঠাৎ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। শুক্রবার ছিল। ভাবলাম, যেহেতু এখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছিল, একবার দেখে যাই। গিয়ে যা দেখলাম, তাতে আমার চোখে পানি চলে এসেছিল। চারদিকে শিল্পী, কলাকুশলী, মানুষের ভিড় থাকত। কিন্তু সেদিন দেখলাম সব ফাঁকা। কোথাও কেউ নেই। পুরনো মানুষ অনেকেই বেঁচে নেই। আমার ভেতরটা কেমন করে উঠেছিল। একা একা কেঁদেছিলাম।

এখনো নাকি নিজে বাজার করতে যান?

হ্যাঁ, আল্লাহর রহমতে এখনো নিজের বাজার নিজেই করি। বয়স ৮০ পার হয়েছে, কিন্তু যতটা পারি নিজের কাজ নিজেই করে থাকি।

অবসর সময়ে কী করেন, নাটক-সিনেমা দেখেন বা বই পড়েন?

সত্যি বলতে, এখন টেলিভিশন দেখি বেশি। আর রবিনের (স্বামী রবিন ঘোষ) গান শুনি। তার গানগুলো এখনো আমার খুব ভালো লাগে। এসব গান কখনো পুরনো মনে হয় না। এখন টিভি দেখা আর গান শোনাই আমার সময় কাটানোর মাধ্যম।

বয়স বেড়ে যাওয়ার সঙ্গে মৃত্যুর ভাবনা কি আসে?

মৃত্যু তো জীবনেরই অংশ। প্রায় প্রতিদিনই ভাবি— বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হয়, আগামীকাল সকালটা দেখতে পারব তো? আল্লাহর কাছে দোয়া করি, যেন আরেকটা সকাল দেখতে পারি।

জীবনের কোনো অপূর্ণতা আছে?

অবশ্যই আছে। আমার সবচেয়ে বড় অপূর্ণতা আমার ছেলেকে যথেষ্ট সময় দিতে না পারা। কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তাকে প্রয়োজনমতো সময় দিতে পারিনি। তার বয়স যখন নয় বছর, তখন থেকেই অনেকটা সময় বাইরে ছিল। ছুটিতে গেলে দেখা হতো, আমি যেতাম বা সে আসত। কিন্তু একজন মায়ের যেভাবে সন্তানের পাশে থাকা উচিত, সেভাবে থাকতে পারিনি। জীবনের এত সাফল্যের পরও এটাই আমার সবচেয়ে বড় দুঃখ এবং অপূর্ণতা।

পুরস্কাররঙিন সময়অভিনেত্রী শবনমজাতীয় চলচ্চিত্র
    শেয়ার করুন:
    Advertisement
    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ঢাকায় হাকান ফিদান, সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা

    ০৫ জুন ২০২৬, ০০:১৮

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়

    ০৫ জুন ২০২৬, ০০:২০

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    দূষণের শুরু আমাদের ঘর থেকেই

    ০৫ জুন ২০২৬, ০১:১৭

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    জলবায়ু মোকাবিলায় অগ্রাধিকার পাবে গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণ

    ০৫ জুন ২০২৬, ০১:১৬

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    অর্থ উঠানোর পর ব্যবসায় ধস

    ০৫ জুন ২০২৬, ০০:৩৯

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ

    ০৫ জুন ২০২৬, ০০:৩৮

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    বিদেশি বিনিয়োগ প্রণোদনা নীতিমালা অনুমোদন

    ০৫ জুন ২০২৬, ০১:০৬

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ফিরছে জীববৈচিত্র্য, দ্বীপবাসী জীবিকার সংকটে

    ০৫ জুন ২০২৬, ০০:৫৯

    কৃষকের হাটে কৃষক নেই

    কৃষকের হাটে কৃষক নেই

    ০৫ জুন ২০২৬, ০০:৩৩

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    দূষণের দেশে ২২৮ পরিবেশ মামলা

    ০৫ জুন ২০২৬, ০০:৫৫

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    বন্ধ কারখানা চালুর বহুমুখী উদ্যোগ

    ০৫ জুন ২০২৬, ০০:১৫

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৩৮

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

    ০৫ জুন ২০২৬, ০২:৪২

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ যেন ভারতের ‘হরমুজ’

    ০৫ জুন ২০২৬, ০৩:১১

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    বৈষম্যের অভিযোগ তুলে অবসরের আবেদন সিআইডির ভারপ্রাপ্ত প্রধানের

    ০৫ জুন ২০২৬, ০৪:০৮

    advertiseadvertise