Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রঙিন সময়

পালাকারের নতুন নাটক আতর আলীদের নীলাভ পাট

সাংস্কৃতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৬:০৮
পালাকারের নতুন নাটক আতর আলীদের নীলাভ পাট

নাটকটির একটি দৃশ্য - পালাকার

সেলিম আল দীনের লেখা ‘আতর আলীদের নীলাভ পাট’ মঞ্চে আনছে নাট্যদল পালাকার। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকার মগবাজার ওয়্যারলেসের বিশাল সেন্টারে পালাকার রুফটপ স্টুডিওতে এর উদ্বোধনী প্রদর্শনী হবে। পরদিন (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় থাকছে দ্বিতীয় প্রদর্শনী।

নাটকটির নির্দেশনা দিচ্ছেন আমিনুর রহমান মুকুল। তিনি বললেন, ‘সেলিম আল দীন আধুনিক বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ শিকড়সন্ধানী নাট্যকার। তার নাটক মঞ্চে নিয়ে আসা আনন্দ ও গৌরবের। পালাকারের স্টুডিও প্রযোজনা নির্মাণের ধারাবাহিকতায় এ নাটক সাজানো হয়েছে। রুফটপ স্টুডিওর সীমিত পরিসরে দর্শক ও অভিনেতার মধ্যে একটি অন্তরঙ্গ যোগাযোগের সম্ভাবনা অনুসন্ধান করাই ছিল প্রযোজনাটির অন্যতম লক্ষ্য।’

‎প্রায় এক ঘণ্টার প্রযোজনাটিতে উঠে এসেছে প্রান্তিক পাটচাষি আতর আলীর জীবনসংগ্রাম, শ্রমের মূল্য, অর্থনৈতিক বঞ্চনা এবং একটি জনপদের গভীরতর সামাজিক সংকট।

আরও পড়ুন

লাভের টাকায় হাত পড়ে না, ছাই হয় গরিবের জীবন

০৬ অক্টোবর ২০২৬

‎‎পালাকার মনে করে, বাংলার লোকনাট্যের ‘পালাকার’ যেমন মানুষের জীবন, স্বপ্ন, সংকট ও সংগ্রামের গল্প বলেছেন, তেমনই থিয়েটারেরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায় রয়েছে। সেই ভাবনা থেকেই দলটি মূলধারার প্রযোজনার পাশাপাশি নিরীক্ষাধর্মী স্টুডিও থিয়েটার ও ডেভেলপমেন্ট থিয়েটারের চর্চা করে আসছে। ‘আতর আলীদের নীলাভ পাট’ সেই ধারাবাহিকতারই নতুন প্রয়াস।

‎‎১৯৭৫ সালে ‎সেলিম আল দীন রচিত ‘আতর আলীদের নীলাভ পাট’-এর কেন্দ্রে রয়েছে পাটচাষি আতর আলী। পাট কাটতে গিয়ে তার আঙুলে ক্ষত সৃষ্টি হয়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় সেই ক্ষতে ধীরে ধীরে পচন ধরে। একই সময় মহাজনের কাছ থেকে পাটের ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদিত পাট অন্যত্র বিক্রি করতে না পারা এবং অনাহারে শুকিয়ে যাওয়া গরুর মতো নানা সংকট আতর আলীর জীবনকে ক্রমেই বিপন্ন করে তোলে।

তার হাতের পচন ধীরে ধীরে ব্যক্তিগত যন্ত্রণার সীমা অতিক্রম করে একটি বৃহত্তর জনপদের সামাজিক, অর্থনৈতিক ও অস্তিত্বগত পচনের প্রতীকে পরিণত হয়। সময়ের ব্যবধান পেরিয়ে নাটকটি আজও শ্রমজীবী আর প্রান্তিক মানুষের জীবন, শ্রমের মূল্য এবং বঞ্চনার প্রশ্নকে সামনে নিয়ে আসে।

নাটকরঙিন সময়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়