‘আমার আমিকে মুক্তি করে দিলাম’
বিনোদন প্রতিবেদক

আলভীর সঙ্গে ইকরা
অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে অভিনেতার শ্বশুরবাড়ি পরিবার। ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় বলছেন, ‘আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।’
কেন আত্মহত্যা করেছেন ইকরা এই নিয়ে যখন চারিদিকে ঘুরছে নানা প্রশ্ন, তখনই জানা গেল একটি পূর্বের পোস্টের কথা। গতকাল শুক্রবার জাহের আলভীর একটি ফেসবুক পোস্টে লেখা ছিল, ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না।
সেই পোস্টে এসে ইকরা মন্তব্য বাক্সে লেখেন, ‘অভিনন্দন। ভুল করলে মাফও মেলে না, মুক্তিও মেলে না। ভুল স্বীকার করতে পারলা। আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম আবার কাটছ কেন?’

