আগামীর সময়

ইকরার মৃত্যু: ১৫ এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন জমার নির্দেশ

ইকরার মৃত্যু: ১৫ এপ্রিলের মধ্যে মামলার প্রতিবেদন জমার নির্দেশ

সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করে ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমার আদেশ দিয়েছে আদালত।


ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এজাহার গ্রহণ করে রোববার এ আদেশ দেন। তথ্যটি সোমবার নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।


আত্মহত্যায় প্ররোচনার এই মামলায় আসামি অভিনেতা আলভী, তার মা নাসরিন সুলতানা শিউলি ও অভিনেত্রী ইফফাত আরা তিথি।


মিরপুর ডিওএইচএসে আলভীর বাসা থেকে শনিবার দুপুরে তার স্ত্রী আফরা ইবনাত ইকরার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেসময় শুটিংয়ের দেশের বাইরে ছিলেন অভিনেতা। ফেসবুকে পোস্ট দিয়ে স্ত্রীর ‘আত্মহত্যার’ খবর জানান তিনি।


রাতেই পল্লবী থানায় ‘আত্মহত্যার প্ররোচনার’ অভিযোগে মামলা করেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।

এজাহারে বলা আছে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।


তবে ইকরার স্বজন ও পরিচিত অনেকে ‘আত্মহত্যার’ পেছনে দায়ি করেছে অভিনেত্রী তিথির সঙ্গে আলভীর বিয়েবহির্ভূত সম্পর্ককে।


দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে আলভী ও ইকরার আছে রিজিক নামে এক শিশুসন্তান।

    শেয়ার করুন: