Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

প্রথম বায়োপিক হিসেবে ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল ‘মাইকেল’

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:২৯
প্রথম বায়োপিক হিসেবে ১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁল ‘মাইকেল’

সংগৃহীত ছবি

পর্দায় মাইকেল জ্যাকসনের সেই আইকনিক ‘মুনওয়াক’ আসতেই উত্তাল হয়ে উঠেছিল সিনেমা হল। আর এবার সেই উন্মাদনা রূপ নিল বক্স অফিসের এক মহাকাব্যিক ইতিহাসে।

কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবনের ওপর নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলার আয়ের অবিশ্বাস্য মাইলফলক পার করেছে।

বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনো বায়োপিক এই অভাবনীয় ক্লাবে পা রাখল!

হলিউডের প্রখ্যাত পরিচালক অ্যান্টোইন ফুকুয়া পরিচালিত এই সিনেমাটি আন্তর্জাতিক বাজার থেকে প্রায় ৬৩ কোটি ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে ৩৭ কোটি ডলারের বেশি তুলে নিয়েছে।

সব মিলিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০০ কোটি ১০ লাখ ডলার! এর মাধ্যমে বিখ্যাত ব্যান্ড ‘কুইন’-এর বায়োপিক ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ যা আয় করেছিল ৯১১ মিলিয়ন ডলার এবং অস্কারজয়ী ছবি ‘ওপেনহাইমার’ যার আয় ছিল ৯৭৫ মিলিয়ন ডলার, সেগুলোর রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের সবচেয়ে সফল ও সর্বোচ্চ আয়কারী বায়োপিক হিসেবে সিংহাসনে বসল ‘মাইকেল’।

চলতি ২০২৬ সালে মুক্তি পাওয়া হলিউড ছবিগুলোর মধ্যে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’-র পর এটিই দ্বিতীয় সিনেমা যা বিলিয়ন ডলারের ক্লাবে ঢুকল। বিখ্যাত প্রযোজনা সংস্থা লায়ন্সগেটের ইতিহাসেও এটিই প্রথম ১০০ কোটি ডলার ছোঁয়া সিনেমা।

আরও পড়ুন

চলন্ত ট্রেনে দুর্দান্ত অ্যাকশনে বাজিমাত বিজয় সেতুপতির

১৩ জুলাই ২০২৬


গত এপ্রিলে মুক্তির পর থেকেই বিশ্ব জুড়ে এক অদ্ভুত ‘জ্যাকসন উন্মাদনা’ তৈরি হয়েছে। দর্শকরা একই সিনেমা বারবার দেখার জন্য ভিড় করছেন থিয়েটারে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশবের ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের দিনগুলো থেকে শুরু করে তার বিশ্ব কাঁপানো পপসম্রাট হয়ে ওঠার পুরো জার্নি নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

সবচেয়ে বড় চমক ছিল মূল চরিত্রে অভিনয়। মাইকেল জ্যাকসনের বাস্তব জীবনের আপন ভাতিজা জাফর জ্যাকসন এই ছবি দিয়ে অভিনয়ে পা রেখেই চাচার হাঁটা-চলা, নাচ আর গায়কী যেভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা দেখে মুগ্ধ পুরো বিশ্ব।

ছবিটির ঐতিহাসিক বিজয়ের পর পরিচালক অ্যান্টোইন ফুকুয়া আবেগঘন বার্তায় বলেছেন, ‘১ বিলিয়ন ডলারের এই মাইলফলক আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফসল। বিশ্ব জুড়ে সব সংস্কৃতির মানুষ যেভাবে প্রেক্ষাগৃহে এসে এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন, তা সিনেমার শক্তিরই প্রমাণ।’

বক্স অফিসের এই অবিশ্বাস্য সাফল্যের পর প্রযোজনা সংস্থা লায়ন্সগেট এর মধ্যে মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে আরও একটি সিনেমা বানানোর তোড়জোড় শুরু করে দিয়েছে।

সারা বিশ্বের কোটি কোটি মাইকেল ভক্তদের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী-ই বা হতে পারে!

মাইকেল জ্যাকসনমাইকেলহলিউডবায়োপিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে