Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

জুরাসিক পার্ক তারকা স্যাম নিলের চিরবিদায়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৪:০১
জুরাসিক পার্ক তারকা স্যাম নিলের চিরবিদায়

স্যাম নিল

হলিউডের রুপালি পর্দায় হিংস্র ডাইনোসরদের চোখে চোখ রেখে যিনি বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শকের বুকে কাঁপন ধরিয়েছিলেন, সেই প্রিয় ‘ডক্টর অ্যালান গ্র্যান্ট’ আর নেই।

বিশ্বখ্যাত সায়েন্স ফিকশন ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক পার্ক’-এর মূল হিরো, প্রখ্যাত অস্ট্রেলিয়ান-নিউজিল্যান্ডার অভিনেতা স্যাম নিল চিরতরে বিদায় নিয়েছেন। আজ সোমবার অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ দুপুরে তার পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বিবৃতির মাধ্যমে এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণের খবরটি নিশ্চিত করা হয়েছে। শেষ মুহূর্তে তিনি তার সন্তানদের সান্নিধ্যেই ছিলেন।

২০২২ সালে ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ সিনেমার শুটিং শেষ করার পরপরই স্যাম নিলের শরীরে স্টেজ-৩ ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে এরপর থেকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাকে।


আরও পড়ুন

নিজের বায়োপিকে দীপিকাকেই চান হেমা মালিনী

১৩ জুলাই ২০২৬


তবে পরিবার জানিয়েছে, তার এই চলে যাওয়া অত্যন্ত আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও মৃত্যুর আগে তিনি সম্পূর্ণ ক্যানসারমুক্ত ছিলেন। ২০২৩ সালে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের দিনগুলো নিয়ে তিনি ‘ডিড আই এভার টেল ইউ দিস?’ নামের একটি আত্মজীবনীও প্রকাশ করেছিলেন।

উত্তর আয়ারল্যান্ডে জন্ম নেওয়া স্যাম নিলের শৈশব কিন্তু সহজ ছিল না। তীব্র তোতলামির সমস্যার কারণে ছোটবেলায় মানুষের সঙ্গে কথা বলতে ভয় পেতেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ছোটবেলায় আমি এক রকম বোবাই ছিলাম, বড়রা কথা বললে উত্তর দিতে পারব না ভেবে লুকিয়ে থাকতাম।’

তবে ১৪-১৫ বছর বয়সে থিয়েটারের হাত ধরে তার এই ভয় কাটে এবং ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার সময় তিনি পুরোপুরি অভিনয়ের প্রেমে পড়েন। ১৯৮০-এর দশকে তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল, কিংবদন্তি রজার মুরের পর পরবর্তী ‘জেমস বন্ড’ চরিত্রটির জন্য টিমোথি ডাল্টনের পাশাপাশি স্যাম নিলের নামও চূড়ান্ত তালিকায় চলে এসেছিল!


আরও পড়ুন

বাগদান সারলেন ইমতিয়াজ আলীর মেয়ে ইদা

১৩ জুলাই ২০২৬


পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে স্যাম নিল ‘দ্য পিয়ানো’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ কিংবা মার্ভেলের ‘থর: রাগনারক’-এর মতো বহু ব্লকবাস্টার ও অস্কারজয়ী ছবিতে অভিনয় করেছেন। তবে ১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গের কালজয়ী ছবি ‘জুরাসিক পার্ক’-এ বিজ্ঞানী ডক্টর অ্যালান গ্র্যান্টের চরিত্রে তার অভিনয় তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়।

পরে ২০০১ সালের ‘জুরাসিক পার্ক ৩’ এবং ২০২২ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ ছবিতেও নিজের হ্যাট আর বুট জুতো পরে চেনারূপে পর্দায় হাজির হন তিনি। চরিত্রটি নিয়ে এক সাক্ষাৎকারে রসিকতা করে স্যাম বলেছিলেন, ‘অ্যালান গ্র্যান্ট হলো আমার এক জোড়া পুরনো আরামদায়ক বুট জুতোর মতো, যার সোনালি দিন হয়তো ফুরিয়েছে কিন্তু পায়ে দিলেই এক নিমিষে চেনা আরাম পাওয়া যায়।’

পর্দায় অসাধারণ অভিনয়ের পাশাপাশি নিউজিল্যান্ডে নিজের খামারে চমৎকার ওয়াইনারি বা আঙুর বাগান পরিচালনা করতে ভালোবাসতেন তিনি।

এই মহান অভিনেতার প্রয়াণ সিনেমাপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডাইনোসরদের সেই চেনা দ্বীপে হ্যাট মাথায় ডক্টর অ্যালান গ্র্যান্টের সেই সাহসী লুক রুপালি পর্দার ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।

স্যাম নিলহলিউডজুরাসিক পার্কমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে