আগামীর সময়

শরীর নিয়ে মন্তব্য, ম্রুনালের পাশে অক্ষয়

শরীর নিয়ে মন্তব্য, ম্রুনালের পাশে অক্ষয়

ম্রুনাল

বলিউডের অভিনেত্রী ম্রুনাল ঠাকুর সম্প্রতি মুখ খুলেছেন বডি শেমিং নিয়ে। জানিয়েছেন এই একটা বিষয় নিয়ে তাঁকে চরম ভুগতে হয়েছে। লড়াই করতে হয়েছে। সেই সময় তাঁর রক্ষাকর্তা হয়েছিল অক্ষয় কুমারের মন্ত্র।


এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে তাঁকে নিয়মিত বডি শেমিং ফেস করেছেন। তাঁর ওজন বৃদ্ধি নিয়ে অনলাইনে ক্রমাগত কটাক্ষের মুখে পড়েছেন।

সেই সময় অক্ষয় কুমার তাঁকে নিজেকে নতুন করে ভালো০বাসতে, আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেন। ম্রুনালের কথায়, 'এমনও দিন গেছে যখন আমি কাঁদতে কাঁদতে ঘুমাতে গিয়েছি। ঘুমের মধ্যে কেঁদেছি। চোখ মুখ ফুলিয়ে উঠেছি। এরপর আমার সঙ্গে অক্ষয় স্যারের দেখা হয়। উনি আমায় বললেন, আমি সুন্দরী। আমি নিজের মতো নিজেকে ধরে রেখেছি দেখে তিনি খুশি। তিনি এও বলেন কোনও চরিত্রের জন্য ওজন কমাতে হলে কমিও।'

সেই সময় থেকে তিনি যেন নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করেন।

    শেয়ার করুন: