Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ঢালিউড

‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে সেই চিত্রা জহির

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৯:৩২
‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে সেই চিত্রা জহির

‘অনেক সাধের ময়না’ অনুষ্ঠানে চিত্রা জহির, ষাটের দশকের চিত্রা জহির (বাঁ থেকে)

অনেক কালজয়ী চলচ্চিত্রের পরিচালক কাজী জহিরের স্ত্রী চিত্রা জহির এখন কেমন আছেন? নতুন প্রজন্মের অনেকেরই অজানা– কাজী জহিরের ‘নয়ন তারা’ (আজিম-সুচন্দা), ‘ময়না মতি’ (রাজ্জাক-কবরী), ‘মধু মিলন’ (রাজ্জাক-শাবানা), ‘অবুঝ মন’ (রাজ্জাক-শাবানা), ‘বধূ বিদায়’ (বুলবুল আহমেদ-শাবানা-কবরী), ‘ফুলের মালা’ (আলমগীর-সন্ধ্যা রায়) ছবিগুলো প্রযোজনা করেছেন তিনি। তবে তার শুরুটা অভিনয় দিয়ে।

এহতেশাম পরিচালিত ‘রাজধানীর বুকে’ (১৯৬০) চলচ্চিত্রের মাধ্যমে অভিনেত্রী হিসেবে রুপালি জগতে নাম লেখান চিত্রা সিনহা। এরপর পাঁচটি উর্দু ও তিনটি বাংলা ছবিতে অভিনয় করেন তিনি। এরমধ্যে ছিল কাজী জহিরের ‘বন্ধন’ ও ‘ভাইয়া’। একসঙ্গে কাজ করার সূত্র ধরে তাদের পরিচয় ও বিয়ে। সংসার জীবনের শুরুতে চিত্রা জহির নাম ধারণ করেন তিনি। ষাটের দশকের শেষ প্রান্ত থেকে তাদের চিত্রা ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছে বেশ কিছু কালজয়ী ছবি।

পুরান ঢাকায় কাজী জহিরের চিত্রামহল প্রেক্ষাগৃহ চিত্রা জহিরের নামেই নামকরণ হয়। কীর্তিমতী এই নারী অনেক বছর পর প্রকাশ্যে আসছেন। ‘অনেক সাধের ময়না’ নামের একটি টিভি অনুষ্ঠানে নিজের অভিনয় ও ব্যক্তিজীবনের জানা-অজানা কথা বলেছেন তিনি। সঞ্চালনায় সাংবাদিক আবদুর রহমান। চ্যানেল আইতে আগামী ২৮ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।

উল্লেখ্য, কাজী জহির ১৯৯২ সালের ২০ অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন। চিত্রা জহির এখন তিন সন্তান নিয়ে থাকেন। তাদের নাম সাগর, ঝিনুক ও শাপলা।

ঢালিউডকাজী জহির
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise