আগামীর সময়

অভিনয় দক্ষতা প্রমাণ করাই প্রধান লক্ষ্য এলনাজ নরৌজির

অভিনয় দক্ষতা প্রমাণ করাই প্রধান লক্ষ্য এলনাজ নরৌজির

অভিনেত্রী এলনাজ নরৌজি

​গ্ল্যামারজগতের হাতছানি অনেক সময় অভিনেতাদের আসল প্রতিভাকে ঢেকে দেয়। বিশেষ করে বিদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে কেবল সুন্দর মুখ হিসেবেই অনেক সময় সীমাবদ্ধ করে রাখা হয়। এই চেনা ছক ভাঙার লড়াইয়ে শামিল হয়েছেন ‘সেকরেড গেমস’খ্যাত অভিনেত্রী এলনাজ নরৌজি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বলিউডে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করাই এখন তার প্রধান লক্ষ্য।

এলনাজ মনে করেন, সুন্দর চেহারা অনেক সময় কাজের ক্ষেত্রে সুবিধা দিলেও, সিরিয়াস চরিত্রে অভিনয় করার পথে বাধা হয়ে দাঁড়ায়। তিনি বলেছেন, ‘মানুষ যখন আপনার মেধা বুঝতে শুরু করবে এবং আপনাকে গুরুত্ব দেবে, তখনই বিবর্তন বা বেড়ে ওঠা সম্ভব হবে। আমি চাই মানুষ আমাকে একজন অভিনেত্রী হিসেবে চিনুক।’ সম্প্রতি তার অভিনীত ‘মাস্তি ৪’ মুক্তি পেয়েছে, যেখানে তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

সিনেমার ভালো মন্দ নিয়ে এলনাজ বেশ বাস্তববাদী। তার মতে, দর্শকরা এখন অনেক বেশি সচেতন। তারা এখন শুধু তারকাদের চেহারা দেখে হলে যায় না, বরং ভালো গল্প বা স্ক্রিপ্ট খোঁজেন। এলনাজ বলেন, ‘কয়েক বছর আগেও মানুষ কনটেন্ট নিয়ে এত বেশি বিচার করত না, কিন্তু এখন মানুষ অনেক সূক্ষ্মভাবে বিষয়গুলো দেখে। সমাজ যা দেখতে চায়, ইন্ডাস্ট্রিও এখন তাই দিচ্ছে।’

এলনাজ বিশ্বাস করেন, বিনোদনজগতে নিজেকে টিকিয়ে রাখা একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিটা প্রজেক্ট থেকে তিনি নতুন কিছু শেখেন এবং ব্যর্থতাকে ভয় না পেয়ে সামনে এগিয়ে চলায় বিশ্বাসী।

​ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় টিকে থাকতে হলে গ্ল্যামারের চেয়ে মেধার জোরই যে বেশি প্রয়োজন এলনাজের কথায় সেই সত্যই আবারও ফুটে উঠেছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস 

    শেয়ার করুন: