Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিনোদন

শাকিরার ভারত সফর স্থগিত

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১৬:০০
শাকিরার ভারত সফর স্থগিত

শাকিরা

আগামী মাসে মুম্বাই ও দিল্লিতে শাকিরার যে কনসার্টগুলো হওয়ার কথা ছিল, তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
​
আয়োজক সংস্থা ‘ডিস্ট্রিক্ট’ তাদের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, ‘বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে শাকিরার কনসার্ট স্থগিত করা হলো। আমাদের কাছে ভক্ত ও শিল্পীর নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার।’ তারা আরও জানায় যে, টিকিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে, তবে নতুন করে কবে এই কনসার্ট হবে সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

শাকিরার কনসার্ট উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা মুম্বাই ও দিল্লির ফ্লাইটের টিকিট এবং হোটেল বুক করেছিলেন। কনসার্ট স্থগিত হওয়ায় এখন সেই লোকসানের ভার কে বইবে, তা নিয়ে নেট দুনিয়ায় ক্ষোভ ঝাড়ছেন অনেকে। একজন ভক্ত লিখেছেন, ‘আমি এই দিনটার জন্য চাতক পাখির মতো চেয়েছিলাম, আমার ফ্লাইটের টাকা কি এখন আয়োজকরা দেবেন?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সরাসরি বলে দিন যে শো বাতিল হয়েছে, কেন এভাবে আমাদের আশা দেখাচ্ছেন?’

২০০৭ সালের পর ২০২৬ সালে এসে আবারও ভারতে শাকিরার ম্যাজিক দেখার সুযোগ তৈরি হয়েছিল। জোমাটোর  ‘ফিডিং ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এই চ্যারিটি কনসার্টে শিশুদের পুষ্টির জন্য গান গাওয়ার কথা ছিল শাকিরার। শাকিরা নিজেও এই সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন, কিন্তু বিশ্ব রাজনীতির অস্থিরতা সব পরিকল্পনা ভেস্তে দিল।

​এখন ভক্তরা কেবল চাতক পাখির মতো চেয়ে আছেন কবে পরিস্থিতি শান্ত হবে আর কবে প্রিয় তারকা ‘ল্যাটিন কুইন’ স্টেজে উঠে আবারও গর্জে উঠবেন।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস 

শাকিরাকনসার্ট
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise